Jeremiah 32:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, তা নাপাক করতে তার মধ্যে তাদের ঘৃণার বস্তুগুলো স্থাপন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের ঘৃণ্য প্রতিমাগুলি আমার নামে আখ্যাত গৃহে স্থাপন করেছে এবং তা কলুষিত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে গৃহের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, তাহা অশুচি করিতে তাহার মধ্যে তাহাদের ঘৃণার্হ বস্তু সকল স্থাপন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহা অশুচি করিতে তাহার মধ্যে তাহাদের ঘৃণার্হ বস্তু সকল স্থাপন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ঘরে তারা তাদের জঘন্য প্রতিমাগুলো বসিয়ে তা অশুচি করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ঘরে তারা তাদের জঘন্য মূর্তিগুলো বসিয়ে তা নাপাক করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার উপরে তারা আবার আমারই মন্দিরে ঘৃণ্য অলীক প্রতিমা প্রতিষ্ঠা করে মন্দির অশুচি করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাদের মূর্ত্তিগুলি গড়েছিল যেটা আমি ঘৃণা করি| তারা তাদের মূর্ত্তিগুলোকে আমার নামাঙ্কিত মন্দিরে প্রতিষ্ঠা করেছিল| এই ভাবে তারা আমার মন্দির ‘অপবিত্র’ করে তুলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে গৃহ আমার নাম পরিচিত, সেটি তারা তাদের জঘন্য জিনিসগুলি স্থাপন করে অশুচি করেছে।