Jeremiah 32:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন, তোমরা যে নগরের বিষয়ে বলে থাক, এটি তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা ব্যাবিলনের বাদশাহ্র হস্তগত হল, এই নগরের বিষয়ে মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা এই নগর সম্বন্ধে বলছ, ‘তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারির দ্বারা এই নগর ব্যাবিলনের রাজার হাতে তুলে দেওয়া হবে’; কিন্তু ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা বলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন, তোমরা যে নগরের বিষয়ে বলিয়া থাক, ইহা খড়্গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা বাবিল-রাজের হস্তগত হইল, এই নগরের বিষয়ে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন, তোমরা যে নগরের বিষয়ে বলিয়া থাকে, ইহা খড়্গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা বাবিল-রাজের হস্তগত হইল, এই নগরের বিষয়ে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা এই শহরের বিষয়ে বলছ, ‘যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়কের মধ্য দিয়ে এটা বাবিলের রাজার হাতে তুলে দেওয়া হয়েছে’; কিন্তু আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছি যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা এই শহরের বিষয়ে বলছ, ‘যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীর মধ্য দিয়ে এটা ব্যাবিলনের বাদশাহ্র হাতে তুলে দেওয়া হয়েছে’; কিন্তু আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্ বলছি যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমাকে বলেছেন, যিরমিয়, লোকে বলছে যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী এই নগরীকে ব্যাবিলনরাজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করবে। এবার শোন আমার বক্তব্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা বলছো, ‘বাবিলের রাজা জেরুশালেম অধিগ্রহণ করবে| তরবারি, অনাহার ও ভয়ঙ্কর মহামারীর আঘাতে জেরুশালেমের পরাজয় ঘটবে|’ কিন্তু প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এখন, তোমরা যে শহরের বিষয়ে বল, ‘এটি তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারীর মধ্যে দিয়ে বাবিলের রাজাকে সমর্পিত হল’ সেই শহরের বিষয়ে আমি, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলি,