Jeremiah 32:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি নিজের ক্রোধ, কোপ ও প্রচণ্ড রোষে তাদেরকে যেসব দেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, সেসব দেশ থেকে তাদেরকে সংগ্রহ করবো এবং পুনর্বার এই স্থানে আনবো ও নির্ভয়ে বাস করাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ভয়ংকর ক্রোধে ও প্রচণ্ড রোষে, আমি যে সমস্ত দেশে তাদের নির্বাসিত করেছিলাম, সেই সমস্ত দেশ থেকে তাদের নিশ্চয়ই সংগ্রহ করব; আমি তাদের পুনরায় এই দেশে ফিরিয়ে আনব এবং তারা নিরাপদে এখানে বসবাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি নিজ ক্রোধ, কোপ ও প্রচণ্ড রোষে তাহাদিগকে যে সকল দেশে ছিন্নভিন্ন করিয়াছি, সেই সকল দেশ হইতে তাহাদিগকে সংগ্রহ করিব, এবং পুনর্ব্বার এই স্থানে আনিব ও নির্ভয়ে বাস করাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি নিজ ক্রোধ, কোপ ও প্রচণ্ড রোষে তাহাদিগকে যে সকল দেশে ছিন্নভিন্ন করিয়াছি, সেই সকল দেশ হইতে তাহাদিগকে সংগ্রহ করিব, এবং পুনর্বার এই স্থানে আনিব ও নির্ভয়ে বাস করাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ভীষণ অসন্তোষ এবং জ্বলন্ত ও ভয়ংকর ক্রোধে আমি তাদের যে সব দেশে দূর করে দিয়েছিলাম সেখান থেকে আমি নিশ্চয়ই তাদের জড়ো করব। আমি এই জায়গায় তাদের ফিরিয়ে আনব এবং নিরাপদে বাস করতে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ভীষণ রাগ এবং জ্বলন্ত ও ভয়ংকর ক্রোধে আমি তাদের যে সব দেশে দূর করে দিয়েছিলাম সেখান থেকে আমি নিশ্চয়ই তাদের জমায়েত করব। আমি এই জায়গায় তাদের ফিরিয়ে আনব এবং নিরাপদে বাস করতে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রচণ্ড ক্রোধে আমার প্রজাদের আমি যে সমস্ত দেশে ছড়িয়ে দিয়েছিলাম, সেই সমস্ত দেশ থেকে তাদের আমি এই স্থানে আবার ফিরিয়ে আনব এবং এখানে নিরাপদে তাদের বসতি করাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘আমি যিহূদা, ইস্রায়েলের লোকদের তাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছি| তাদের ওপর আমি প্রচণ্ড রুদ্ধ ছিলাম| কিন্তু আমিই আবার তাদের এখানে ফিরিয়ে আনব| আমি আবার তাদের সমস্ত দেশগুলি থেকে, যেখানে আমি তাদের যেতে বাধ্য করেছিলাম, সেখান থেকে সংগ্রহ করব এবং তাদের এখানে ফিরিয়ে আনব এবং তাদের শান্তিপূর্ণ ও নিরাপদ জীবনযাপন করতে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি নিশ্চয়ই তাদের জড়ো করব, যে সব দেশে আমি নিজের ক্রোধ, অসন্তোষ এবং প্রচণ্ড রোষে তাদের ছিন্নভিন্ন করেছি। আমি এই জায়গায় তাদের ফিরিয়ে আনব এবং তাদের নিরাপদে বাস করতে দেব।