Jeremiah 32:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদের ও তাদের পরে তাদের সন্তানদের মঙ্গলের জন্য তাদেরকে এক অন্তর ও এক পথ দেব, যেন তারা চিরকাল আমাকে ভয় করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের মঙ্গলের জন্য ও তাদের পরে তাদের সন্তানদের মঙ্গলের জন্য তাদের একনিষ্ঠ হৃদয় ও এক উদ্দেশ্য দেব, যেন তারা সবসময়ই আমাকে ভয় করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদের ও তাহাদের পরে তাহাদের সন্তানদের মঙ্গলের নিমিত্ত তাহাদিগকে এক চিত্ত ও এক পথ দিব, যেন তাহারা চিরকাল আমাকে ভয় করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদের ও তাহাদের পরে তাহাদের সন্তানদের মঙ্গলের নিমিত্ত তাহাদিগকে এক চিত্ত ও এক পথ দিব, যেন তাহারা চিরকাল আমাকে ভয় করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের এমন মন ও স্বভাব দেব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে; তাতে তারা তাদের নিজেদের ও তাদের পরে তাদের ছেলেমেয়েদের মংগলের জন্য সব সময় আমাকে ভক্তিপূর্ণ ভয় করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের এমন মন ও স্বভাব দেব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে; তাতে তারা তাদের নিজেদের ও তাদের পরে তাদের ছেলেমেয়েদের উপকারের জন্য সব সময় আমাকে ভয় করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চিরকাল আমাকে সম্মান ও সম্ভ্রম করাই হবে তাদের জীবনের পরম লক্ষ্য। তারা তাদের নিজেদের এবং তাদের সন্তানদের কল্যাণের জন্যই আমাকে সম্ভ্রম করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঐ সব লোকেদের মধ্যে এক হবার ইচ্ছা আরোপ করব| তাদের সকলের একটাই লক্ষ্য থাকবে এবং তা হল আমাকে সারা জীবন উপাসনা করে যাওয়া| আমাকে উপাসনা করার ফলে এবং সম্মান করার ফলে তাদের এবং তাদের সন্তানদের ভালো করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের একটি অন্তর ও একটি পথ দেব, যা দিয়ে তারা প্রতিদিন আমার সম্মান করবে; এটি তাদের ও তাদের পরের সন্তানদের জন্য মঙ্গল জনক হবে।