Jeremiah 32:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার বাদশাহ্‌ সিদিকিয় কল্‌দীয়দের হাত থেকে রক্ষা পাবে না, কিন্তু ব্যাবিলনের বাদশাহ্‌র হাতে অবশ্যই তুলে দেওয়া হবে এবং সম্মুখাসম্মুখি হয়ে তার সঙ্গে কথা বলবে ও স্বচক্ষে তার চোখ দেখবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা সিদিকিয় ব্যাবিলনীয়দের হাত এড়াতে পারবে না, কিন্তু সে নিশ্চিতরূপে ব্যাবিলনের রাজার হাতে সমর্পিত হবে। সে ব্যাবিলনের রাজার মুখোমুখি হয়ে তাকে স্বচক্ষে দেখবে ও তার সঙ্গে কথা বলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা-রাজ সিদিকিয় কল্‌দীয়দের হস্ত হইতে পার পাইবে না, কিন্তু বাবিল-রাজের হস্তে নিশ্চয় সমর্পিত হইবে, এবং সম্মুখাসম্মুখি হইয়া তাহার সহিত কথা কহিবে, ও স্বচক্ষে তাহার চক্ষু দেখিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা-রাজ সিদিকিয় কল্‌দীয়দের হস্ত হইতে পার পাইবে না, কিন্তু বাবিল-রাজের হস্তে নিশ্চয় সমর্পিত হইবে, এবং সম্মুখাসম্মুখি হইয়া তাহার সহিত কথা কহিবে, ও স্বচক্ষে তাহার চক্ষু দেখিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা সিদিকিয় বাবিলের রাজার হাত থেকে রেহাই পাবে না বরং তাদের রাজার হাতে তাকে অবশ্যই তুলে দেওয়া হবে। বাবিলের রাজার মুখোমুখি হয়ে সে কথা বলবে এবং নিজের চোখে তাকে দেখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্‌ সিদিকিয় ব্যাবিলনের বাদশাহ্‌র হাত থেকে রেহাই পাবে না বরং তাদের বাদশাহ্‌র হাতে তাকে অবশ্যই তুলে দেওয়া হবে। ব্যাবিলনের বাদশাহ্‌র মুখোমুখি হয়ে সে কথা বলবে এবং নিজের চোখে তাকে দেখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা সিদিকিয়ও নিস্তার পাবে না, তাকে তুলে দেওয়া হবে ব্যাবিলন রাজের হাতে। সে তাকে সামনা-সামনি দেখবে এবং মুখোমুখি দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা সিদিকিয়, বাবিলের সৈন্যদের হাত থেকে পালাতে সক্ষম হবে না| সৈন্যরা তাকে নবূখদ্রিত্‌সরের হাতে তুলে দেবে| এবং দুই রাজা মুখোমুখি কথা বলবে| সিদিকিয় স্বচক্ষে নবূখদ্রিত্‌সরকে দেখতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা সিদিকিয় কলদীয় রাজার হাত থেকে রেহাই পাবে না, কারণ সে বাবিল রাজার হাতে সমর্পিত হবে। বাবিলের রাজার মুখোমুখি হয়ে সে কথা বলবে এবং নিজের চোখে তাকে দেখবে।