Jeremiah 32:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদের মঙ্গলার্থে তাদের বিষয়ে আনন্দ করবো এবং বিশ্বস্তভাবে সর্বান্তঃকরণে ও সমস্ত প্রাণের সঙ্গে তাদেরকে এই দেশে রোপণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মঙ্গলসাধন করে আমি আনন্দিত হব এবং আমার সম্পূর্ণ মনেপ্রাণে নিশ্চিতরূপে তাদের এই দেশে রোপণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদের মঙ্গলার্থে তাহাদের বিষয়ে আনন্দ করিব, এবং সত্যরূপে সর্ব্বান্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত তাহাদিগকে এই দেশে রোপন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদের মঙ্গলার্থে তাহাদের বিষয়ে আনন্দ করিব, এবং সত্যরূপে সর্বান্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত তাহাদিগকে এই দেশে রোপণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি খুশী মনে তাদের মংগল করব এবং আমার সমস্ত মন-প্রাণ দিয়ে এই দেশে নিশ্চয়ই তাদের চারার মত লাগিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি খুশী মনে তাদের উপকার করব এবং আমার সমস্ত মনপ্রাণ দিয়ে এই দেশে নিশ্চয়ই তাদের চারার মত লাগিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মঙ্গলসাধনেই হবে আমার আনন্দ। এই দেশে আমি তাদের প্রতিষ্ঠিত করব স্থায়ীভাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আমাকে খুশী করবে| আমিও আনন্দের সঙ্গে ওদের জন্য ভালো কাজ করব| আমি নিশ্চিত ভাবে ওদের এখানে নিয়ে এসে বড় করে তুলবো| আমি এগুলো করব আমার হৃদয় ও আত্মা দিয়ে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আনন্দের সঙ্গে তাদের মঙ্গল করব। আমি সম্পূর্ণ অন্তর ও ইচ্ছা দিয়ে বিশ্বস্ততার সঙ্গে তাদের এই দেশে রোপণ করব।”