Jeremiah 32:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই যে দেশের বিষয়ে তোমরা বলছো, ‘এটা নরশূন্য ও পশুশূন্য ধ্বংসস্থান হয়েছে, কল্‌দীয়দের হস্তগত হয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর একবার এই দেশে জমি কেনাবেচা হবে, যে দেশ সম্বন্ধে তোমরা বলো, ‘এই দেশ নির্জন পরিত্যক্ত স্থান, যেখানে কোনো মানুষ বা পশু থাকে না, কারণ এই দেশ ব্যাবিলনীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই যে দেশের বিষয়ে তোমরা বলিতেছ, ‘ইহা নরশূন্য ও পশুশূন্য ধ্বংসস্থান হইয়াছে, কল্‌দীয়দের হস্তগত হইয়াছে, ইহার মধ্যে আবার ক্ষেত্র ক্রয় করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই যে দেশের বিষয়ে তোমরা বলিতেছ, ‘ইহা নরশূন্য ও পশুশূন্য ধ্বংসস্থান হইয়াছে, কল্‌দীয়দের হস্তগত হইয়াছে’,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দেশের বিষয়ে তোমরা বলতে, ‘এটা একটা পতিত জমি, এতে মানুষ কিম্বা পশু কিছুই নেই, কারণ এটা বাবিলীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে,’ সেই দেশে আবার জমি কেনা-বেচা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দেশের বিষয়ে তোমরা বলতে, ‘এটা একটা পতিত জমি, এতে মানুষ কিংবা পশু কিছুই নেই, কারণ এটা ব্যাবিলনীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে,’ সেই দেশে আবার জমি কেনা-বেচা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রজারা বলছে, এ দেশ পরিত্যক্ত মরুভূমির মত হয়ে যাবে যেখানে কোনও জনপ্রাণীর বাস নেই। এই দেশই দেওয়া হবে ব্যাবিলনীয়দের, কিন্তু এদেশের জমি আবার কেনা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বলছো: ‘বাবিলের সৈন্য এদেশকে একটি শূন্য মরুভূমিতে পরিণত করেছে| এখানে কোন প্রাণের স্পন্দন নেই|’ কিন্তু ভবিষ্যতে মানুষ এখানেই বাস করার জন্য জমি কিনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার এই যে দেশের বিষয়ে তোমরা বলছ, ‘এটি একটি পতিত জমি, যেখানে মানুষ বা পশু কিছুই নেই; কারণ এটি কলদীয়দের হাতে সমর্পিত হয়েছে’।