Jeremiah 32:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে সিদিকিয়কে ব্যাবিলনে নিয়ে যাবে; এবং আমি যে পর্যন্ত তার তত্ত্বাবধান না করবো, ততদিন পর্যন্ত সে সেই স্থানে থাকবে, মাবুদ এই কথা বলেন; তোমরা কল্দীয়দের সঙ্গে যুদ্ধ করেও কৃতকার্য হবে না’?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সিদিকিয়কে ব্যাবিলনে নিয়ে যাবে। আমি তার তত্ত্বাবধান না করা পর্যন্ত সে সেখানেই থাকবে, একথা সদাপ্রভু বলেন। তুমি যদি ব্যাবিলনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করো, তাহলে তুমি সফল হবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে সিদিকিয়কে বাবিলে লইয়া যাইবে; এবং আমি যে পর্য্যন্ত তাহার তত্ত্বাবধান না করিব, তাবৎ সে সেই স্থানে থাকিবে, ইহা সদাপ্রভু বলেন; তোমরা কল্দীয়দের সহিত সংগ্রাম করিয়াও কৃতকার্য্য হইবে না’?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে সিদিকিয়কে বাবিলে লইয়া যাইবে; এবং আমি যে পর্যন্ত তাহার তত্ত্বাবধান না করিব, তাবৎ সে সেই স্থানে থাকিবে, ইহা সদাপ্রভু বলেন; তোমরা কল্দীয়দের সহিত সংগ্রাম করিয়াও কৃতকার্য হইবে না’?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা সিদিকিয়কে বাবিলে নিয়ে যাবে এবং যে পর্যন্ত না আমি তার দিকে মনোযোগ দেব সেই পর্যন্ত সে সেখানেই থাকবে। সেইজন্য বাবিলীয়দের সংগে যুদ্ধ করলেও তোমরা সফল হবে না।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্ সিদিকিয়কে ব্যাবিলনে নিয়ে যাবে এবং যে পর্যন্ত না আমি তার দিকে মনোযোগ দেব সেই পর্যন্ত সে সেখানেই থাকবে। সেইজন্য ব্যাবিলনীয়দের সংগে যুদ্ধ করলেও তোমরা সফল হবে না।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিদিকিয়কে ব্যাবিলনে নিয়ে যাওয়া হবে। যতদিন না আমি তার কোনও ব্যবস্থা করি, ততদিন তাকে সেখানে থাকতে হবে। এমন কি সে যদি ব্যাবিলনীয়দের বিরুদ্ধে যুদ্ধও করে, সে জয়লাভ করতে পারবে না। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজা সিদিকিয়কে বাবিলে নিয়ে যাবে| আমি তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত সিদিকিয় বাবিলেই থাকবে|’ এই হল প্রভুর বার্তা| ‘তোমরা যদি বাবিলের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ কর, তোমরা তাদের ওপর জিততে সক্ষম হবে না|’”)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সিদিকিয় বাবিলে যাবে এবং যতক্ষণ না আমি তার সাথে কিছু করি, ততক্ষণ পর্যন্ত সে সেখানেই থাকবে।’ প্রস্তুত এটা সদাপ্রভুর ঘোষণা। কারণ তোমরা কলদীয়দের সঙ্গে যুদ্ধ করলেও সফল হবে না।”