Jeremiah 32:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বুঝলাম, এ মাবুদের কালাম। পরে আমি আমার চাচার পুত্র হনমেলের কাছে অনাথোতে অবস্থিত সেই ক্ষেত ক্রয় করলাম ও তার মূল্য সতেরো শেকল রূপা তাকে ওজন করে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমার কাকাতো ভাই হনমেলের কাছ থেকে আমি অনাথোতে ওই ক্ষেত্রটি ক্রয় করলাম এবং তাকে সতেরো শেকল রুপো ওজন করে দিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি বুঝিলাম, ইহা সদাপ্রভুর বাক্য। পরে আমি আপন পিতৃব্যের পুত্র হনমেলের নিকটে অনাথোতে স্থিত সেই ক্ষেত্র ক্রয় করিলাম, ও তাহার মূল্য সপ্তদশ শেকল রৌপ্য তাহাকে তৌল করিয়া দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি বুঝিলাম, ইহা সদাপ্রভুর বাক্য। পরে আমি আপন পিতৃব্যের পুত্র হনমেলের নিকটে অনাথোতে স্থিত সেই ক্ষেত্র ক্রয় করিলাম, ও তাহার মূল্য সপ্তদশ শেকল রৌপ্য তাহাকে তৌল করিয়া দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমার কাকার ছেলে হনমেলের কাছ থেকে আমি অনাথোতের সেই জমিটা কিনলাম এবং একশো সাতাশি গ্রাম রূপা আমি তাকে ওজন করে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমার চাচার ছেলে হনমেলের কাছ থেকে আমি অনাথোতের সেই জমিটা কিনলাম এবং একশো সাতাশি গ্রাম রূপা আমি তাকে ওজন করে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হনামেলের কাছ থেকে আমি ক্ষেত্রটি কিনে নিলাম এবং তার সমমূল্যের রূপো ওজন করে দিলাম, যার প্রকৃত মূল্য হল সতেরো শেকেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি হনমেলের কাছ সুক অনাথোত শহরের জমিটা কিনলাম| জমির দাম হিসেবে আমি হনমেলকে 17 শ্কেল রৌপ্যমুদ্রা দিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমার কাকার ছেলে হনমেলের কাছ থেকে আমি অনাথোতের সেই জমিটি কিনলাম এবং সতেরো শেকল রূপা তাকে ওজন করে দিলাম।