Jeremiah 33:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, তোমরা এই যে স্থানকে ধ্বংসপ্রাপ্ত, নরশূন্য ও পশুশূন্য বলে থাক, হ্যাঁ, এহুদার যে নগরগুলো ও জেরুশালেমের যেসব পথ উৎসন্ন, নরশূন্য, জনশূন্য ও পশুবিহীন হয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু এই কথা বলেন: ‘তোমরা এই স্থানের বিষয়ে বলে থাকো, “এ নির্জন পরিত্যক্ত স্থান, এখানে কোনো মানুষ বা পশু থাকে না।” তবুও যিহূদার যে সমস্ত নগর ও জেরুশালেমের পথগুলি পরিত্যক্ত, মানুষ ও পশুবিহীন হয়েছে, সেখানে পুনরায় শোনা যাবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই যে স্থানকে ধ্বংসিত, নরশূন্য ও পশুশূন্য বলিয়া থাক, হাঁ, যিহূদার যে নগরসমূহ ও যিরূশালেমের যে পথ সকল উৎসন্ন, নরশূন্য, নিবাসীবর্জ্জিত ও পশুবিহীন হইয়াছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই যে স্থানকে ধ্বংসিত, নরশূন্য ও পশুশূন্য বলিয়া থাক, হাঁ, যিহূদার যে নগরসমূহ ও যিরূশালেমের যে পথ সকল উৎসন্ন, নরশূন্য, নিবাসীবর্জিত ও পশুবিহীন হইয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা এই জায়গা সম্বন্ধে বলে থাক, ‘এটা একটা পতিত জমি; এখানে মানুষ বা পশু কিছুই নেই।’ কিন্তু যিহূদার যে শহরগুলো ও যিরূশালেমের যে রাস্তাগুলো খালি পড়ে আছে, যেখানে মানুষ বা পশু বাস করে না সেখানে আবার আমোদ ও আনন্দের শব্দ এবং বর ও কনের গলার স্বর শোনা যাবে; যারা সদাপ্রভুর ঘরে ধন্যবাদ উৎসর্গের জন্য জিনিস আনবে তাদেরও গলার স্বর শোনা যাবে। তারা বলবে, ‘সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ সদাপ্রভু মংগলময়, তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।’ আগেকার মতই আমি এই দেশের অবস্থা ফিরাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা এই জায়গা সম্বন্ধে বলে থাক, ‘এটা একটা পতিত জমি; এখানে মানুষ বা পশু কিছুই নেই।’ কিন্তু এহুদার যে শহরগুলো ও জেরুজালেমের যে রাস্তাগুলো খালি পড়ে আছে, যেখানে মানুষ বা পশু বাস করে না সেখানে আবার আমোদ ও আনন্দের শব্দ এবং বর ও কনের গলার আওয়াজ শোনা যাবে; যারা মাবুদের ঘরে শুকরিয়া কোরবানীর জন্য জিনিস আনবে তাদেরও গলার আওয়াজ শোনা যাবে। তারা বলবে, ‘আল্লাহ্ রাব্বুল আলামীনকে শুকরিয়া জানাও, কারণ মাবুদ মেহেরবান, তাঁর অটল মহব্বত চিরকাল স্থায়ী।’ আগেকার মতই আমি এই দেশের অবস্থা ফিরাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, লোকে বলছে যে, এই স্থান মরুভূমির মত, কোনও জনপ্রাণী এখানে বাস করে না। তারা সত্যি কথাই বলে। যিহুদীয়ার শহর-নগর ও জেরুশালেমের পথ-ঘাট শূন্য, কোনও প্রাণীর বাস নেই এখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লোকরা, তোমরা বলছো, ‘আমাদের দেশতো এখন শূন্য মরুভূমি| এখানে প্রাণের কোন চিহ্ন নেই|’ জেরুশালেমের পথ সমূহে এবং যিহূদার শহরগুলিতে কোন শব্দ শোনা যাচ্ছে না| কিন্তু খুব শীঘ্রই তোমরা এই জায়গাগুলিতে শব্দ শুনতে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “এখন তোমরা এই জায়গা সম্বন্ধে বলছ, ‘এটা একটি পতিত জমি; যিহূদার শহরগুলিতে মানুষ বা পশু কিছুই নেই এবং যিরূশালেমের রাস্তাগুলি খালি পড়ে আছে’।