Jeremiah 33:11 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই স্থানে পুনর্বার আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর ও কন্যার কণ্ঠস্বর শোনা যাবে; এবং তাদেরও কণ্ঠস্বর শোনা যাবে, যারা বলে, ‘বাহিনীগণের মাবুদের প্রশংসা কর, কেননা মাবুদ মঙ্গলস্বরূপ, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী,’ আর যারা মাবুদের গৃহে প্রশংসা-গজলরূপ উপহার আনয়ন করে। কেননা আগেকার দিনের মত আমি এই দেশের বন্দীদশা ফিরাব, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমোদ ও আনন্দের শব্দ, বর ও কনের আনন্দস্বর এবং তাদের কণ্ঠস্বর, যারা সদাপ্রভুর গৃহে ধন্যবাদের বলি নিয়ে আসবে। তারা বলবে, “ ‘ “সর্বশক্তিমান সদাপ্রভুকে ধন্যবাদ জানাও, কারণ সদাপ্রভু মঙ্গলময়; তাঁর ভালোবাসা চিরকাল বিরাজমান থাকে।” কারণ আমি এই দেশের অবস্থা পূর্বের মতোই ফিরিয়ে আনব,’ সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই স্থানে পুনর্ব্বার আমোদের রব ও আনন্দের রব, বরের রব ও কন্যার রব শুনা যাইবে; এবং তাহাদেরও রব শুনা যাইবে, যাহারা বলে, ‘বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলস্বরূপ, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী,’ আর যাহারা সদাপ্রভুর গৃহে স্তবগানরূপ উপহার আনয়ন করে। কেননা পূর্ব্বকালের ন্যায় আমি এই দেশের বন্দি-দশা ফিরাইব, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই স্থানে পুনর্বার আমোদের রব ও আনন্দের রব, বরের রব ও কন্যার রব শুনা যাইবে; এবং তাহাদেরও রব শুনা যাইবে, যাহারা বলে, ‘বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলস্বরূপ, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী,’ আর যাহারা সদাপ্রভুর গৃহে স্তবগানরূপ উপহার আনয়ন করে। কেননা পূর্বকালের ন্যায় আমি এই দেশের বন্দিদশা ফিরাইব, ইহা সদাপ্রভু বলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এবার তুমি এই সমস্ত স্থানে আবার শুনবে বিবাহ-উৎসবের আনন্দ ও উল্লাসধ্বনি। আমার মন্দিরে তারা আবার আমার কাছে আনবে কৃতজ্ঞতার উপহার। তুমি শুনতে পাবে তাদের সঙ্গীতধ্বনি। তারা বলবে: সর্বাধিপতি প্রভুর চরণে নিবেদন কর কৃতজ্ঞতা, তিনি মঙ্গলময়, তাঁর প্রেম অনন্তকাল স্থায়ী। এ দেশকে আমি আগের মতই সুসমৃদ্ধ ও ঐশ্বর্যশালী করে তুলব। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গানের শব্দ এবং উৎসবের শব্দ শোনা যাবে| বর ও কনের আনন্দপূর্ণ কোলাহল শোনা যাবে| লোকরা তাদের উপহার সামগ্রী নিয়ে মন্দিরে আসবে| তারা বলবে, ‘সর্বশক্তিমান প্রভুর প্রশংসা করো কারণ তিনি ভালো| তাঁর সত্যকার ভালবাসা চিরকাল প্রবহমান|’ ওরা একথা বলবে কারণ আমি আবার যিহূদার ভালো করব| সে জায়গা আগের মত হয়ে যাবে|” প্রভু এই কথাগুলি বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখানে পুনরায় আমোদ ও আনন্দের শব্দ, বর ও কনের গলার স্বর শোনা যাবে এবং তাদের শব্দও শোনা যাবে, যারা বলে, ‘বাহিনীগণের সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মঙ্গলময় এবং তাঁর বিশ্বস্ততার চুক্তি চিরকাল স্থায়ী’। আমার গৃহে মঙ্গলার্থক বলি উত্সর্গ কর, কারণ শুরুর মতই আমি এই দেশের অবস্থা ফেরাব।” সদাপ্রভু বলেন।