Jeremiah 33:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পার্বত্য অঞ্চলের, নিম্নভূমির, দক্ষিণের সকল নগরে, বিন্ইয়ামীন দেশে ও জেরুশালেমের চারদিকের অঞ্চলে এবং এহুদার সকল নগরে, ভেড়া গণনাকারীর লোকের হাতের নিচ দিয়ে ভেড়ার পালেরা পুনরায় চলবে, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাহাড়ি এলাকার গ্রামগুলিতে, পশ্চিমের পাহাড়তলিতে ও নেগেভে, বিন্যামীন গোষ্ঠীর এলাকায়, জেরুশালেমের চারপাশের গ্রামগুলিতে এবং যিহূদার সমস্ত গ্রামে, পশুপাল যারা গণনা করে, আবার তাদের হাতের নিচে দিয়ে যাবে,’ সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পার্ব্বত্য অঞ্চলের সকল নগরে, নিম্নভূমির সকল নগরে, দক্ষিণের সকল নগরে, বিন্যামীন দেশে ও যিরূশালেমের চারিদিকের অঞ্চলে, এবং যিহূদার সকল নগরে, মেষগণনাকারী লোকের হস্তের নীচে দিয়া মেষপালগণ পুনরায় চলিবে, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পার্বত্য অঞ্চলের সকল নগরে, নিম্নভূমির সকল নগরে, দক্ষিণের সকল নগরে, বিন্যামীন দেশে ও যিরূশালেমের চারিদিকের অঞ্চলে, এবং যিহূদার সকল নগরে, মেষগণনাকারী লোকের হস্তের নিচে দিয়া মেষপালগণ পুনরায় চলিবে, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উঁচু ও নীচু পাহাড়ী এলাকার সব গ্রাম ও শহরে, বিন্যামীন এলাকায়, যিরূশালেমের চারপাশের এলাকায় এবং যিহূদার ও নেগেভের সব গ্রাম ও শহরে যারা ভেড়ার সংখ্যা গোণে তাদের হাতের নীচ দিয়ে আবার ভেড়ার পাল যাওয়া-আসা করবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উঁচু ও নীচু পাহাড়ী এলাকার সব গ্রাম ও শহরে, বিন্ইয়ামীন এলাকায়, জেরুজালেমের চারপাশের এলাকায় এবং এহুদার ও নেগেভের সব গ্রাম ও শহরে যারা ভেড়ার সংখ্যা গোণে তাদের হাতের নীচ দিয়ে আবার ভেড়ার পাল যাওয়া-আসা করবে। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পার্বত্য দেশগুলির নগর-জনপদে, পাহাড়তলীতে এবং দক্ষিণ যিহুদীয়ায়, বিন্যামীনের এলাকায়, জেরুশালেমের চারিদিকের গ্রামগুলিতে এবং যিহুদীয়ার নগর-জনপদে মেষপালকেরা আবার মেষ গণনা করবে। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেষপালক যেমন তার মেষ গোনে, লোকরা তেমনি সর্বত্র তাদের মেষ গুনবে- পাহাড়ী দেশে, পশ্চিমের পাদদেশে, নেগেভে এবং যিহূদার অন্যান্য সব শহরগুলিতেও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পার্বত্য অঞ্চল, নিম্নভূমি, নেগেভের সমস্ত শহরে; বিন্যামীন দেশে, যিরূশালেমের চারপাশের এলাকায় এবং যিহূদার সমস্ত শহরে, যারা পশু গণনাকারী লোকের হাতের নীচে পশুর পাল যাওয়া-আসা করবে।” সদাপ্রভু বলেন।