Jeremiah 33:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যখন আমি সেই মঙ্গলের কথা সফল করবো, যা আমি ইসরাইল-কুলের ও এহুদা কুলের সম্বন্ধে বলেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সেই দিনগুলি আসছে,’ সদাপ্রভু ঘোষণা করেন, ‘যখন আমি ইস্রায়েলের কুল ও যিহূদার কুলের কাছে যে মঙ্গলকর প্রতিজ্ঞা করেছিলাম, তা পূর্ণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যখন আমি সেই মঙ্গলের কথা সফল করিব, যাহা আমি ইস্রায়েল-কুলের ও যিহূদা-কুলের সম্বন্ধে বলিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যখন আমি সেই মঙ্গলের কথা সফল করিব, যাহা আমি ইস্রায়েল-কুলের ও যিহূদা-কুলের সম্বন্ধে বলিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “ইস্রায়েল ও যিহূদার লোকদের কাছে আমি যে মংগলের প্রতিজ্ঞা করেছিলাম সময় আসছে যখন আমি তা পূর্ণ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “ইসরাইল ও এহুদার লোকদের কাছে আমি যে উন্নতির ওয়াদা করেছিলাম সময় আসছে যখন আমি তা পূর্ণ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, ইসরায়েল ও যিহুদীয়ার প্রজাদের কাছে আমার প্রতিশ্রুতি পূর্ণ করার সময় আসন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই হল প্রভুর বার্তা: “আমি যিহূদা ও ইস্রায়েলের লোকদের কাছে একটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলাম| আমার সেই প্রতিশ্রুতি পালনের সময় আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ! সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা, “যখন আমি আমার প্রতিজ্ঞা পূরণ করব, যা আমি ইস্রায়েল ও যিহূদার লোকদের কাছে করেছিলাম।