Jeremiah 33:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সকল দিনে এহুদা উদ্ধার পাবে, জেরুশালেম নির্ভয়ে বাস করবে, আর সে এই নামে আখ্যাত হবে, ‘মাবুদ আমাদের ধার্মিকতা।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দিনগুলিতে যিহূদা পরিত্রাণ পাবে এবং জেরুশালেম নিরাপদে বসবাস করবে। এই নগর তখন এই নামে আখ্যাত হবে, সদাপ্রভু আমাদের ধার্মিক ত্রাণকর্তা।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সকল দিনে যিহূদা পরিত্রাণ পাইবে, যিরূশালেম নির্ভয়ে বাস করিবে, আর সে এই নামে আখ্যাত হইবে, ‘সদাপ্রভু আমাদের ধার্ম্মিকতা’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল দিনে যিহূদা পরিত্রাণ পাইবে, যিরূশালেম নির্ভয়ে বাস করিবে, আর সে এই নামে আখ্যাত হইবে, ‘সদাপ্রভু আমাদের ধার্মিকতা’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়ে যিহূদার লোকেরা উদ্ধার পাবে আর যিরূশালেমের লোকেরা নিরাপদে বাস করবে। তাঁকে এই নামে ডাকা হবে- ‘সদাপ্রভু আমাদের নির্দোষিতা।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়ে এহুদার লোকেরা উদ্ধার পাবে আর জেরুজালেমের লোকেরা নিরাপদে বাস করবে। তাঁকে এই নামে ডাকা হবে-‘মাবুদ আমাদের ধার্মিকতা।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যিহুদীয়া ও জেরুশালেমের মানুষ উদ্ধার লাভ করবে, বাস করবে নিরাপদে। এই নগরীর নাম হবে, “প্রভু পরমেশ্বর আমাদের পরিত্রাণ’’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ‘শাখার’ সময় যিহূদার লোকরা বেঁচে যাবে| জেরুশালেমের লোকেরা নিরাপদে বসবাস করতে পারবে| সেই ‘শাখার’ নাম হল: ‘প্রভু মঙ্গলময|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের যিহূদা রক্ষা পাবে এবং যিরূশালেম নিরাপদে বাস করবে। কারণ তাঁকে এই নামে ডাকা হবে ‘সদাপ্রভু আমাদের ধার্ম্মিকতা’।