Jeremiah 33:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নিত্য আমার সম্মুখে পোড়ানো-কোরবানী, শস্য-উৎসর্গ ও পশু-কোরবানী করতে লেবীয় ইমামদের মধ্যে লোকের অভাব হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার যাজকদের, লেবীয়দের মধ্যেও আমার উদ্দেশে হোমবলি, শস্য-নৈবেদ্য ও অন্যান্য বলি নিবেদনের উদ্দেশে আমার সামনে দাঁড়ানোর জন্য লোকের অভাব হবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নিত্য আমার সম্মুখে হোম উৎসর্গ, ভক্ষ্য-নৈবেদ্য দাহ ও বলিদান করিতে লেবীয় যাজকদের সম্পর্কীয় লোকের অভাব হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নিত্য আমার সম্মুখে হোম উৎসর্গ, ভক্ষ্য-নৈবেদ্য দাহ ও বলিদান করিতে লেবীয় যাজকদের সমপর্কীয় লোকের অভাব হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সামনে দাঁড়িয়ে সব সময় পোড়ানো-উৎসর্গের, শস্য-উৎসর্গের ও পশু-উৎসর্গের অনুষ্ঠান করতে লেবীয় পুরোহিতদের মধ্যেও লোকের অভাব হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সামনে দাঁড়িয়ে সব সময় পোড়ানো-কোরবানীর, শস্য-কোরবানীর ও পশু-কোরবানী দিতে লেবীয় ইমামদের মধ্যেও লোকের অভাব হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার কাছে হোমবলি ও শস্যনৈবেদ্য এবং বলিদান নিবেদন করার জন্য লেবী গোষ্ঠীতে পুরোহিতেরও অভাব কোনদিন হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং যাজকগণ হবে সর্বদা লেবীয় পরিবার থেকে| ঐ যাজকগণ সর্বদাই আমার সামনে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে হোমবলি, শস্য নৈবেদ্য এবং বলি দেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সামনে দাঁড়িয়ে সর্বদা হোম উত্সর্গ, ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গের ও বলিদান করতে লেবীয় যাজকদের মধ্যেও লোকের অভাব হবে না’।”