Jeremiah 33:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যথা, মাবুদ, যিনি এই কাজ সাধন করেন, যিনি তা সুস্থির করার জন্য নিরূপণ করেন, যাঁর নাম মাবুদ, তিনি এই কথা বলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু এই কথা বলেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, সেই সদাপ্রভু তা গঠন করেছেন ও প্রতিষ্ঠিত করেছেন, সদাপ্রভু হল তাঁর নাম;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যথা, সদাপ্রভু, যিনি এই কার্য্য সাধন করেন, যিনি ইহা সুস্থির করিবার জন্য নিরূপণ করেন, যাঁহার নাম সদাপ্রভু, তিনি এই কথা কহেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যথা, সদাপ্রভু, যিনি এই কার্য সাধন করেন, যিনি ইহা সুস্থির করিবার জন্য নিরূপণ করেন, যাঁহার নাম সদাপ্রভু, তিনি এই কথা কহেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বললেন, “আমার নাম সদাপ্রভু, আমি কাজ করি; যে কাজ আমি করি তার পরিকল্পনা করি এবং তা শেষ করি। আমি বলছি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বললেন, “আমার নাম মাবুদ, আমি কাজ করি; যে কাজ আমি করি তার পরিকল্পনা করি এবং তা শেষ করি। আমি বলছি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি তার আকৃতি গঠন করেছেন এবং স্থাপন করেছেন যথাস্থানে, সেই প্রভু পরমেশ্বর আমার সঙ্গে কথা বললেন। তিনিই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর। আমাকে তিনি বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুই বিশ্বকে সৃষ্টি করেছিলেন এবং তিনিই বিশ্বকে রক্ষা করেছেন| প্রভু হল তার নাম| প্রভু বলেছেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সৃষ্টিকর্ত্তা সদাপ্রভু, যিনি এটিকে আকার দেন ও প্রতিষ্ঠিত করেন তাঁর নাম সদাপ্রভু, তিনি এই কথা বলেন,