Jeremiah 33:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যথা, মাবুদ বলেন, তোমরা যদি দিন সম্বন্ধীয় আমার নিয়ম কিংবা রাত সম্বন্ধীয় আমার নিয়ম এরকম ভঙ্গ করতে পার যে, যথাসময়ে দিন কি রাত না হয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু এই কথা বলেন, ‘তোমরা যদি দিনের সঙ্গে কৃত বা রাত্রির সঙ্গে কৃত আমার নিয়ম ভেঙে ফেলতে পারো, যে কারণে যথাসময়ে দিন বা রাত্রি না হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, তোমরা যদি দিবস সম্বন্ধীয় আমার নিয়ম কিম্বা রাত্রি সম্বন্ধীয় আমার নিয়ম এরূপ ভঙ্গ করিতে পার যে, যথাসময়ে দিবস কি রাত্রি না হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যথা, সদাপ্রভু কহেন, তোমরা যদি দিবস সম্বন্ধীয় আমার নিয়ম কিম্বা রাত্রি সম্বন্ধীয় আমার নিয়ম এইরূপ ভঙ্গ করিতে পার যে, যথাসময়ে দিবস কি রাত্রি না হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সদাপ্রভু বলছি যে, দিন ও রাত সম্বন্ধে আমার যে নিয়ম আছে তা যদি ভাংগা যায় যাতে ঠিক সময়ে রাত বা দিন না হয়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি মাবুদ বলছি যে, দিন ও রাত সম্বন্ধে আমার যে নিয়ম আছে তা যদি ভাংগা যায় যাতে ঠিক সময়ে রাত বা দিন না হয়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দিবা ও রাত্রির সঙ্গে এক সন্ধিচুক্তি করেছি, যেন তারা চিরদিন নির্দিষ্ট সময়ে আসে ও যায়। কখনো ভঙ্গ হবে না এই চুক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “দিন ও রাত্রির সঙ্গে আমার একটি চুক্তি আছে| তারা একইভাবে বরাবর ঘুরে ফিরে আসবে| তোমরা এই চুক্তি বদল করতে পারবে না| দিন ও রাত্রি সঠিক সময়েই আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সদাপ্রভু এই কথা বলেন, ‘দিন ও রাত সম্বন্ধে আমার যে নিয়ম তা যদি ভাঙ্গ, যাতে সঠিক দিনের রাত বা দিন না হয়,