Jeremiah 33:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমার গোলাম দাউদের সঙ্গে আমার যে নিয়ম আছে, তাও ভঙ্গ করা যাবে, তার সিংহাসনে বসতে তার বংশজাত লোকের অভাব হবে; এবং আমার পরিচারক লেবীয় ইমামদের সঙ্গে কৃত আমার নিয়মও ভঙ্গ করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে আমার দাস দাউদের সঙ্গে কৃত আমার নিয়ম এবং আমার সাক্ষাতে পরিচর্যা করার উদ্দেশে লেবীয় যাজকদের সঙ্গে কৃত নিয়মও ভাঙা যাবে এবং দাউদের সিংহাসনে বসে রাজত্ব করার জন্য তার বংশে কোনো লোক থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আমার দাস দায়ূদের সহিত আমার যে নিয়ম আছে, তাহাও ভঙ্গ করা যাইবে, তাহার সিংহাসনে বসিতে তাহার বংশজাত লোকের অভাব হইবে; এবং আমার পরিচারক লেবীয় যাজকদের সহিত কৃত আমার নিয়মও ভঙ্গ করা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমার দাস দায়ূদের সহিত আমার যে নিয়ম আছে, তাহাও ভঙ্গ করা যাইবে, তাহার সিংহাসনে বসিতে তাহার বংশজাত লোকের অভাব হইবে; এবং আমার পরিচারক লেবীয় যাজকদের সহিত কৃত আমার নিয়মও ভঙ্গ করা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমার দাস দায়ূদের জন্য ও আমার সামনে দাঁড়িয়ে যারা সেবা-কাজ করে সেই লেবীয় পুরোহিতদের জন্য আমি যে ব্যবস্থা স্থাপন করেছি তা-ও ভাংগা যাবে আর দায়ূদের সিংহাসনে বসে রাজত্ব করবার জন্য তার কোন বংশধর থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমার গোলাম দাউদের জন্য ও আমার সামনে দাঁড়িয়ে যারা এবাদত-কাজ করে সেই লেবীয় ইমামদের জন্য আমি যে ব্যবস্থা স্থাপন করেছি তা-ও ভাংগা যাবে আর দাউদের সিংহাসনে বসে রাজত্ব করবার জন্য তার কোন বংশধর থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক সেইভাবে, আমি আমার সেবক দাউদের সঙ্গে এক সন্ধিচুক্তি স্থাপন করেছি, যেন চিরদিন তার বংশধরেরাই রাজা হয় এবং লেবী গোষ্ঠীর পুরোহিতেরা আমার সেবা করে। এই চুক্তি হয়েছে পুরোহিতদের সঙ্গে, কোনদিন ভঙ্গ হবে না এই চুক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি এই বন্দোবস্ত বদল করতে পারো তাহলে তোমরা দায়ুদ ও লেবীয় পরিবারের সঙ্গে আমার যে চুক্তি তাও বদলে দিতে পারবে| তখন আর দায়ুদ ও লেবীয় পরিবারের উত্তরপুরুষরা রাজা বা যাজক হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহলে আমার দাস দায়ূদের সঙ্গে আমার যে চুক্তি আছে, সেটি তুমি ভেঙে ফেলতে সক্ষম হবে, তার সিংহাসনে বসতে লোকের অভাব হবে এবং আমার দাস লেবীয় যাজকদের সঙ্গে আমার চুক্তিও ভেঙে ফেলবে।