Jeremiah 33:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসমানের বাহিনী যেমন গণনা করা যায় না ও সমুদ্রের বালি যেমন পরিমাণ করা যায় না, তেমনি আমি আমার গোলাম দাউদের বংশকে ও আমার পরিচারক লেবীয়দেরকে বৃদ্ধি করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি, আমার দাস দাউদের বংশধরদের ও আমার সামনে পরিচর্যাকারী লেবীয়দের সংখ্যা আকাশের তারা ও সমুদ্রতীরের বালুকণার মতো অসংখ্য করব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আকাশমণ্ডলের বাহিনী যেমন গণনা করা যায় না, ও সমুদ্রের বালি যেমন পরিমাণ করা যায় না, তেমনি আমি আপন দাস দায়ূদের বংশকে ও আমার পরিচারক লেবীয়দিগকে বৃদ্ধি করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আকাশমণ্ডলের বাহিনী যেমন গণনা করা যায় না, ও সমুদ্রের বালি যেমন পরিমাণ করা যায় না, তেমনি আমি আপন দাস দায়ূদের বংশকে ও আমার পরিচারক লেবীয়দিগকে বৃদ্ধি করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দাস দায়ূদের বংশধরদের এবং যে লেবীয়েরা আমার সামনে দাঁড়িয়ে সেবা-কাজ করে তাদের আমি আকাশের তারার মত অসংখ্য করব এবং সমুদ্র-পারের বালির মত করব, যা গোণা যায় না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার গোলাম দাউদের বংশধরদের এবং যে লেবীয়রা আমার সামনে দাঁড়িয়ে এবাদত-কাজ করে তাদের আমি আসমানের তারার মত অসংখ্য করব এবং সমুদ্র-পারের বালির মত করব, যা গোণা যায় না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার সেবক দাউদের বংশধরদের এবং লেবী গোষ্ঠীর পুরোহিতদের সংখ্যা আমি এত বৃদ্ধি করব যে তাদের সংখ্যা গণনা করা যাবে না, যেমন গণনা করা যায় না আকাশের তারা ও সাগরবেলার বালুকারাশি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার সেবক দায়ুদ ও লেবীয় পরিবারগোষ্ঠীর অসংখ্য উত্তরপুরুষ দেব| তারা সংখ্যায় আকাশের তারাদের মতো অগণিত হবে, হবে সমুদ্রপৃষ্ঠের নীচের বালুকণার মতো যা কেউ কোনদিন গুনে শেষ করতে পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আকাশমণ্ডলের বাহিনী যেমন গোনা যায় না ও সমুদ্রের বালি যেমন পরিমাপ করা যায় না; তেমনি আমার দাস দায়ূদের বংশধরদের এবং আমার দাস লেবীয়দেরকে বৃদ্ধি করব’।”