Jeremiah 33:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই লোকেরা কি বলেছে, তা কি তুমি টের পাও নি? তারা বলেছে, মাবুদ যে দুই গোষ্ঠীকে মনোনীত করেছিলেন, তাদেরকে অগ্রাহ্য করেছেন; এভাবে তারা আমার লোকবৃন্দকে তুচ্ছজ্ঞান করে, তাদের সম্মুখে তারা আর জাতি বলে গণ্য হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি কি লক্ষ্য করোনি যে এই লোকেরা বলছে, ‘সদাপ্রভু যে দুটি রাজ্য মনোনীত করেছিলেন, তাদের তিনি অগ্রাহ্য করেছেন’? এভাবে তারা আমার প্রজাদের অবজ্ঞা করে এবং তাদের আর জাতিরূপে স্বীকার করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই লোকেরা কি বলিয়াছে, তাহা কি তুমি টের পাও নাই? তাহারা বলিয়াছে, সদাপ্রভু যে দুই গোষ্ঠীকে মনোনীত করিয়াছিলেন, তাহাদিগকে অগ্রাহ্য করিয়াছেন; এইরূপে তাহারা আমার প্রজাবৃন্দকে তুচ্ছজ্ঞান করে, তাহাদের সম্মুখে তাহারা আর জাতি বলিয়া গণ্য হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই লোকেরা কি বলিয়াছে, তাহা কি তুমি টের পাও নাই? তাহারা বলিয়াছে, সদাপ্রভু যে দুই গোষ্ঠীকে মনোনীত করিয়াছিলেন, তাহাদিগকে অগ্রাহ্য করিয়াছেন; এইরূপে তাহারা আমার প্রজাবৃন্দকে তুচ্ছজ্ঞান করে, তাহাদের সম্মুখে তাহারা আর জাতি বলিয়া গণ্য হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“লোকেরা যে বলছে, ‘সদাপ্রভু ইস্রায়েল ও যিহূদার লোকদের বেছে নিয়েছিলেন, কিন্তু এখন তাদের অগ্রাহ্য করেছেন,’ তা কি তুমি খেয়াল কর নি? তারা আমার লোকদের তুচ্ছ করে ও জাতি হিসাবে তাদের আর দেখে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“লোকেরা যে বলছে, ‘মাবুদ ইসরাইল ও এহুদার লোকদের বেছে নিয়েছিলেন, কিন্তু এখন তাদের অগ্রাহ্য করেছেন,’ তা কি তুমি খেয়াল কর নি? তারা আমার বান্দাদের তুচ্ছ করে ও জাতি হিসাবে তাদের আর দেখে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কি লক্ষ্য করেছ, কি ভাবে লোকেরা বলছে যে, যে দুটি পরিবারকে আমি মনোনীত করেছিলাম, সেই ইসরায়েল ও যিহুদীয়াকে আমি পরিত্যাগ করেছি: তাই তারা আমার প্রজাদের ঘৃণার চোখে দেখে, তাদের একটি জাতিরূপে আর মূল্য দেয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয়, তুমি কি শুনতে পাচ্ছো লোকরা কি বলছে? ঐ লোকরা বলছে, ‘প্রভু ইস্রায়েল ও যিহূদার দুই পরিবারের কাছ থেকে দূরে সরে গিয়েছেন| প্রভু তাদের নির্বাচন করেছেন, কিন্তু এখন তিনি তাদের একটি জাতি বলে গ্রহণ করেন না|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“এই লোকেরা যা বলেছে তুমি কি তা বুঝতে পারনি? তারা বলেছে, ‘সদাপ্রভু যে দুই গোষ্ঠীকে মনোনীত করেছিলেন, এখন তিনি তাদেরকে অগ্রাহ্য করছেন; এই ভাবে তারা আমার প্রজাদেরকে তুচ্ছ করে, তাদের কাছে তারা একটি জাতি হিসাবে পরিচিত হয় না’।