Jeremiah 33:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, যদি দিন ও রাত সম্বন্ধীয় আমার নিয়ম না থাকে, যদি আমি আসমান ও দুনিয়ার অনুশাসনগুলো নির্ধারণ না করে থাকি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, ‘যদি আমি দিন ও রাত্রি হওয়ার জন্য আমার নিয়ম প্রতিষ্ঠিত না করে থাকি এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সঙ্গে কৃত নির্ধারিত বিধান আমার না থাকে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, যদি দিবস ও রাত্রি সম্বন্ধীয় আমার নিয়ম না থাকে, যদি আমি আকাশের ও পৃথিবীর বিধি সকল নিরূপণ না করিয়া থাকি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, যদি দিবস ও রাত্রি সম্বন্ধীয় আমার নিয়ম না থাকে, যদি আমি আকাশের ও পৃথিবীর বিধি সকল নিরূপণ না করিয়া থাকি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি সদাপ্রভু বলছি, দিন ও রাত সম্বন্ধে আমার ব্যবস্থা যেমন ভাংগা যায় না, আকাশ ও পৃথিবী সম্বন্ধে আমার নিয়ম যেমন সব সময় ঠিক থাকে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি মাবুদ বলছি, দিন ও রাত সম্বন্ধে আমার ব্যবস্থা যেমন ভাংগা যায় না, আসমান ও জমীন সম্বন্ধে আমার নিয়ম যেমন সব সময় ঠিক থাকে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি প্রভু পরমেশ্বর দিবা ও রাত্রির সঙ্গে সন্ধিচুক্তি স্থাপন করেছি এবং আকাশ ও পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য বিধি প্রণয়ন করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, “দিন ও রাত্রির সঙ্গে আমার বন্দোবস্ত যদি না স্থায়ী হয় এবং যদি আমি পৃথিবী ও আকাশের জন্য বিধি তৈরী না করতাম, তাহলে হয়তো আমি ঐ লোকদের ত্যাগ করতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, সদাপ্রভু এই কথা বলি, ‘দিন ও রাত সম্বন্ধে আমার নিয়ম যদি না থাকে, যদি আকাশমণ্ডল ও পৃথিবীর সম্বন্ধে আমার নিয়ম নির্ধারণ না করি,