Jeremiah 33:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা হলে আমি ইয়াকুব ও আমার গোলাম দাউদের বংশকে অগ্রাহ্য করে ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের বংশের শাসনকর্তা করার জন্য তার বংশ থেকে লোকও গ্রহণ করবো না; সত্যিই আমি তাদের বন্দীদশা ফিরাব ও তাদের প্রতি করুণা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে আমি যাকোব ও আমার দাস দাউদের বংশধরদের অগ্রাহ্য করব এবং অব্রাহাম, ইস্হাক ও যাকোবের বংশধরদের উপরে শাসন করার জন্য তার বংশ থেকে কাউকে মনোনীত করব না। কারণ আমি তাদের অবশ্যই তাদের দেশে ফিরিয়ে আনব এবং তাদের প্রতি সহানুভূতিশীল হব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা হইলেই আমি যাকোবের ও আপন দাস দায়ূদের বংশকে অগ্রাহ্য করিয়া অব্রাহামের, ইসহাকের ও যাকোবের বংশের শাসনকর্ত্তা করিবার জন্য তাহার বংশ হইতে লোক গ্রহণ করিব না; সত্যই আমি তাহাদের বন্দি-দশা ফিরাইব ও তাহাদের প্রতি করুণা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা হইলেই আমি যাকোবের ও আপন দাস দায়ূদের বংশকে অগ্রাহ্য করিয়া অব্রাহামের, ইস্হাকের ও যাকোবের বংশের শাসনকর্তা করিবার জন্য তাহার বংশ হইতে লোকও গ্রহণ করিব না; সত্যই আমি তাহাদের বন্দিদশা ফিরাইব ও তাহাদের প্রতি করুণা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তেমনি যাকোব ও আমার দাস দায়ূদের বংশধরদের জন্য আমার ব্যবস্থা ঠিক থাকবে এবং অব্রাহাম, ইস্হাক ও যাকোবের বংশধরদের উপর রাজত্ব করবার জন্য আমি দায়ূদের বংশধরদের অগ্রাহ্য করব না। আমি নিশ্চয়ই তাদের অবস্থা ফিরাব ও তাদের উপর মমতা করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তেমনি ইয়াকুব ও আমার গোলাম দাউদের বংশধরদের জন্য আমার ব্যবস্থা ঠিক থাকবে এবং ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের বংশধরদের উপর রাজত্ব করবার জন্য আমি দাউদের বংশধরদের অগ্রাহ্য করব না। আমি নিশ্চয়ই তাদের অবস্থা ফিরাব ও তাদের উপর মমতা করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক এইভাবে যাকোবের বংশধরদের সঙ্গে এবং আমার সেবক দাউদের সঙ্গে আমি আমার চুক্তি রক্ষা করব। অব্রাহাম, ইসাহাক ও যাকোবের বংশধরদের উপর রাজত্ব করার জন্য আমি দাউদের বংশধরদের মধ্যে থেকে একজনকে মনোনীত করব। আমার প্রজাদের উপর বর্ষণ করব করুণাধারা, তাদের আবার সমৃদ্ধিশালী করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে যাকোবের উত্তরপুরুষদের কাছ থেকেও সরে যেতাম এবং তাহলে হয়তো আমি দায়ুদের উত্তরপুরুষদের অব্রাহাম, ইসহাক এবং যাকোবের উত্তরপুরুষদের শাসন করতে দিতাম না| কিন্তু দায়ুদ হল আমার সেবক এবং আমি ঐ লোকদের প্রতি দয়া দেখাব| আমি ওদের জন্য ভালো কিছু ঘটিয়ে দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহলে যাকোব ও আমার দাস দায়ূদের বংশধরদের অগ্রাহ্য করে অব্রাহাম, ইসহাক ও যাকোবের বংশধরদের শাসনকর্ত্তা করার জন্য তার বংশ থেকে লোক গ্রহণ করব না। কারণ আমি তাদের অবস্থা ফেরাব ও তাদের উপর করুণা করব’।”