Jeremiah 33:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমাকে আহ্বান কর, আর আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাবো, যা তুমি জান না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। আমি তোমাকে সেই সমস্ত মহৎ ও অনুসন্ধান করা যায় না, এমন সব বিষয় জানাব, যা তুমি জানো না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমাকে আহ্বান কর, আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জান না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমাকে আহ্বান কর, আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জান না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে ডাক, আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলব যা তুমি জান না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে ডাক, আমি তোমাকে জবাব দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলব যা তুমি জান না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাকে ডাক, আমি সাড়া দেব। আমি তোমাকে বলব পরমাশ্চর্য এক নিগূঢ় রহস্যের কথা, যা তুমি জান না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘যিহূদা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনার উত্তর দেব| আমি তোমাকে গুরুত্বপূর্ণ গোপন কথা বলব| যে কথা এর আগে তুমি শুনতে পাওনি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘আমাকে ডাক, আমি তোমাকে উত্তর দেব। এমন মহৎ ও এমন গোপন জিনিস দেখাব, যা তুমি জান না’।”