Jeremiah 33:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ এই নগরের যেসব বাড়ি ও এহুদার বাদশাহ্‌দের যেসব বাড়ি ও জাঙ্গাল ও তলোয়ার থেকে রক্ষার জন্য উৎপাটিত হয়েছে, সেই সকলের বিষয়ে মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, এই নগরের গৃহগুলি এবং যিহূদার রাজাদের যে সকল প্রাসাদ ব্যাবিলনীয়দের সাথে যুদ্ধ চলাকালীন জঙ্গল ও তরোয়ালের দ্বারা উৎপাটিত হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ এই নগরের যে সকল বাটী ও যিহূদার রাজগণের যে সকল বাটী জাঙ্গাল ও খড়্‌গ হইতে রক্ষার জন্য উৎপাটিত হইয়াছে, সেই সকলের বিষয়ে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ এই নগরের যে সকল বাটী ও যিহূদার রাজগণের যে সকল বাটী ও জাঙ্গাল ও খড়্‌গ হইতে রক্ষার জন্য উৎপাটিত হইয়াছে, সেই সকলের বিষয়ে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলীয়দের সংগে যুদ্ধের সময় দেয়ালের সংগে লাগানো ঢিবি ও তলোয়ারের হাত থেকে রক্ষা পাবার জন্য এই শহরের যে সব বাড়ী-ঘর ও যিহূদার রাজবাড়ীগুলো ভেংগে ফেলা হয়েছিল সেগুলো সেই সব মানুষের মৃতদেহে পূর্ণ হবে যাদের আমি আমার অসন্তোষ ও ক্রোধে মেরে ফেলব। তাদের সব দুষ্টতার জন্য এই শহরের দিক থেকে আমি আমার মুখ ফিরিয়ে রাখব। আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনীয়দের সংগে যুদ্ধের সময় দেয়ালের সংগে লাগানো ঢিবি ও তলোয়ারের হাত থেকে রক্ষা পাবার জন্য এই শহরের যে সব বাড়ী-ঘর ও এহুদার রাজবাড়ীগুলো ভেংগে ফেলা হয়েছিল সেগুলো সেই সব মানুষের লাশে পূর্ণ হবে যাদের আমি আমার রাগ ও ক্রোধে মেরে ফেলব। তাদের সব দুষ্টতার জন্য এই শহরের দিক থেকে আমি আমার মুখ ফিরিয়ে রাখব। আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেছেন, জেরুশালেমের সমস্ত ঘরবাড়ি এবং যিহুদীয়ার রাজপ্রাসাদ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। নগরের বাইরে গিয়ে ব্যাবিলনীয়দের অবরোধের বিরুদ্ধে যুদ্ধ করা বৃথা। এতে শুধু নগরী পূর্ণ করা হবে তাদের মৃতদেহে, যাদের আমি প্রচণ্ড ক্রোধে আঘাত করতে চেয়েছি। এই নগরী আমি পরিত্যাগ করেছি কারণ এখানকার মানুষ ঘৃণ্য অনাচার করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু হলেন ইস্রায়েলের ঈশ্বর| যিহূদার রাজপ্রাসাদ এবং জেরুশালেমের ঘরবাড়ি সম্বন্ধে প্রভু এই কথাগুলি বলেছেন| শত্রুরা ঐ সমস্ত ঘরবাড়ি ভেঙে ফেলবে| শত্রুরা ঐ সমস্ত শহরে প্রাচীর ভেঙে ফেলে তরবারি হাতে শহরের অভ্যন্তরের বাসিন্দাদের সঙ্গে যুদ্ধ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই শহরের বাড়িগুলি ও যিহূদার রাজবাড়ীগুলি সম্মন্ধে এই কথা বলেন, যেগুলি স্তূপ ও তরোয়ালের কারণে বিচ্ছিন্ন হয়েছে;