Jeremiah 33:5 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকেরা কল্দীয়দের সঙ্গে যুদ্ধ করতে আসে, কিন্তু ঐ সমস্ত বাড়ি সেই মানুষের শবে পরিপূর্ণ হবে, যাদেরকে আমি আমার ক্রোধ ও আমার প্রচণ্ড কোপে আঘাত করেছি এবং যাদের সমস্ত নাফরমানীর দরুন এই নগর থেকে আমার মুখ লুকিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা কলদীয়দের সাথে যুদ্ধ করার সময় সেগুলি নিহতদের শবে পরিপূর্ণ হবে, যাদের আমি আমার ক্রোধে ও রোষে সংহার করব। এর সমস্ত দুষ্টতার কারণে এই নগর থেকে আমি আমার মুখ লুকাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকেরা কল্দীয়দের সহিত যুদ্ধ করিতে আইসে, কিন্তু ঐ সকল বাটী সেই মনুষ্যদের শবে পরিপূর্ণ হইবে, যাহাদিগকে আমি নিজ ক্রোধে ও নিজ প্রচণ্ড কোপে আঘাত করিয়াছি, এবং যাহাদের সমস্ত দুষ্টতা প্রযুক্ত এই নগর হইতে আপন মুখ লুকাইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকেরা কল্দীয়দের সহিত যুদ্ধ করিতে আইসে, কিন্তু ঐ সকল বাটী সেই মনুষ্যদের শবে পরিপূর্ণ হইবে, যাহাদিগকে আমি নিজ ক্রোধে ও নিজ প্রচণ্ড কোপে আঘাত করিয়াছি, এবং যাহাদের সমস্ত দুষ্টতা প্রযুক্ত এই নগর হইতে আপন মুখ লুকাইয়াছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘জেরুশালেমের লোকরা অসংখ্য খারাপ কাজ করেছে| আমি তাদের প্রতি রুদ্ধ| আমি তাদের বিরুদ্ধে চলে গিয়েছি| তাই আমি অসংখ্য মানুষকে হত্যা করব| যখন বাবিলের সৈন্যদল জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, তখন জেরুশালেমের বাড়ীগুলোতে মৃতদেহ পড়ে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কলদীয়রা যুদ্ধ করতে এবং বাড়িগুলি মৃতদেহে ভর্তি করতে আসছে; যাদের আমি আমার রোষ ও ক্রোধে হত্যা করব, যখন এই শহরের লোকের সমস্ত মন্দতার জন্য তাদের থেকে আমি মুখ লুকাই।