Jeremiah 33:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি এই নগরের ক্ষত বেঁধে এর চিকিৎসা করবো, তাদেরকে সুস্থ করবো ও তাদের কাছে প্রচুর শান্তি ও সত্য প্রকাশ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তবুও, এই নগরের স্বাস্থ্য ও সুস্থতা আমি ফিরিয়ে আনব; আমি আমার লোকেদের রোগনিরাময় করব এবং তাদের প্রচুর শান্তি ও নিরাপত্তা ভোগ করতে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি এই নগরের ক্ষত বাঁধিয়া ইহার চিকিৎসা করিব, তাহাদিগকে সুস্থ করিব, ও তাহাদের কাছে প্রচুর শান্তি ও সত্য প্রকাশ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি এই নগরের ক্ষত বাঁধিয়া ইহার চিকিৎসা করিব, তাহাদিগকে সুস্থ করিব, ও তাহাদের কাছে প্রচুর শান্তি ও সত্য প্রকাশ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তবুও আমি এতে স্বাস্থ্য ও সুস্থতা আনব; আমার লোকদের আমি সুস্থ করব এবং সত্যিকারের শান্তি প্রচুর পরিমাণে ভোগ করতে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তবুও আমি এতে স্বাস্থ্য ও সুস্থতা আনব; আমার বান্দাদের আমি সুস্থ করব এবং সত্যিকারের শান্তি প্রচুর পরিমাণে ভোগ করতে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এই নগরীকে ও তার অধিবাসীদের আমি সারিয়ে তুলব, পুনরুদ্ধার করব তাদের স্বাস্থ্য। আমি তাদের দেব অফুরন্ত শান্তি ও নিরাপত্তা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘কিন্তু তখন আমি তাদের সারিয়ে দেব| ফিরিয়ে দেব তাদের আনন্দ ও শান্তিপূর্ণ জীবন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দেখ, আমি সুস্থতা ও প্রতিকার আনব; কারণ আমি তাদের সুস্থ করব এবং তাদের কাছে প্রাচুর্য্য, শান্তি ও বিশ্বস্ততা আনব।