Jeremiah 33:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি এহুদা ও ইসরাইলের বন্দীদশা ফিরাব এবং আগেকার দিনের মত পুনর্বার তাদের গেঁথে তুলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বন্দিত্ব থেকে যিহূদা ও ইস্রায়েলকে আবার ফিরিয়ে আনব এবং পূর্বের মতোই তাদের পুনর্নির্মাণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যিহূদার ও ইস্রায়েলের বন্দি-দশা ফিরাইব, এবং পূর্ব্বকালের ন্যায় পুনর্ব্বার তাহাদিগকে গাঁথিয়া তুলিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যিহূদার ও ইস্রায়েলের বন্দিদশা ফিরাইব, এবং পূর্বকালের ন্যায় পুনর্বার তাহাদিগকে গাঁথিয়া তুলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যিহূদা ও ইস্রায়েলের লোকদের বন্দীদশা থেকে ফিরিয়ে আনব এবং তাদের দেশটা আবার আগের মতই গড়ে তুলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এহুদা ও ইসরাইলের লোকদের বন্দীদশা থেকে ফিরিয়ে আনব এবং তাদের দেশটা আবার আগের মতই গড়ে তুলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল ও যিহুদীয়াকে আমি সমৃদ্ধিশালী করব এবং আগে যেমন ছিল, তেমনি করে তাদের আবার গড়ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি যিহূদা ও ইস্রায়েলের লোকদের তাদের দেশে ফিরিয়ে আনব| অতীতের মতো আবার আমি তাদের শক্তিশালী করে তুলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি যিহূদা ও ইস্রায়েলের অবস্থা ফিরিয়ে আনব; শুরুর মত করে আমি তাদের গড়ে তুলব।