Jeremiah 33:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা যেসব অপরাধ করে আমার বিরুদ্ধে গুনাহ্‌ করেছে, তা থেকে আমি তাদেরকে পাক-পবিত্র করবো; এবং তারা যেসব অপরাধ করে আমার বিরুদ্ধে গুনাহ্‌ ও বিদ্রোহ করেছে, সেসব আমি মাফ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আমার বিরুদ্ধে যে সকল পাপ করেছিল, সেগুলি থেকে আমি তাদের শুচিশুদ্ধ করব এবং আমার বিরুদ্ধে কৃত তাদের সব পাপ ও বিদ্রোহের কাজগুলি ক্ষমা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা যে সকল অপরাধ করিয়া আমার বিরুদ্ধে পাপ করিয়াছে, তাহা হইতে আমি তাহাদিগকে শুচি করিব; এবং তাহারা যে সকল অপরাধ করিয়া আমার বিরুদ্ধে পাপ ও অধর্ম্মাচরণ করিয়াছে, সে সকল আমি ক্ষমা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা যে সকল অপরাধ করিয়া আমার বিরুদ্ধে পাপ করিয়াছে, তাহা হইতে আমি তাহাদিগকে শুচি করিব; এবং তাহারা যে সকল অপরাধ করিয়া আমার বিরুদ্ধে পাপ ও অধর্মাচরণ করিয়াছে, সেই সকল আমি ক্ষমা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বিরুদ্ধে তারা যে সব পাপ করেছে তা থেকে আমি তাদের শুচি করব এবং আমার বিরুদ্ধে করা তাদের সব অন্যায় ও বিদ্রোহ ক্ষমা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বিরুদ্ধে তারা যে সব গুনাহ্‌ করেছে তা থেকে আমি তাদের পাক-সাফ করব এবং আমার বিরুদ্ধে করা তাদের সব অন্যায় ও বিদ্রোহ মাফ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বিরুদ্ধে তারা যে পাপ করেছে, তার থেকে আমি তাদের শুচিশুদ্ধ করব। আমি ক্ষমা করব তাদের পাপ এবং সবরকম বিরুদ্ধাচরণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আমার বিরুদ্ধে যে পাপ করেছিল সব পাপ আমি ধুয়ে দেব| তারা আমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল কিন্তু আমি তাদের ক্ষমা করে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার বিরুদ্ধে যে সমস্ত পাপ করেছে, তা থেকে আমি তাদের শুচি করব। আমার বিরুদ্ধে করা তাদের সমস্ত পাপ ও আমার বিরুদ্ধে করার সমস্ত কাজের পাপ আমি ক্ষমা করব।