Jeremiah 33:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুনিয়ার সমস্ত জাতির সম্মুখে এই নগর আমার পক্ষে আনন্দের কীর্তি, প্রশংসা ও শোভাস্বরূপ হবে; আমি তাদের যে সমস্ত মঙ্গল করবো, তা তারা শুনবে এবং আমি নগরের যে সমস্ত মঙ্গল ও শান্তি বিধান করবো, সেই কারণে তারা থরথর করে কাঁপবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন এই নগরটি পৃথিবীর সব জাতির কাছে আমার সুনাম, আনন্দ, প্রশংসা ও সম্মানের কারণস্বরূপ হবে। আমি যে সমস্ত ভালো কাজ এই নগরের জন্য করেছি, সেই জাতিগুলি তা শুনতে পাবে; আমি এর জন্য যে সমৃদ্ধি ও শান্তির প্রাচুর্য এই নগরকে দান করব, তা দেখে অন্য জাতিরা ভয়ে কাঁপতে থাকবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৃথিবীস্থ সমস্ত জাতির সম্মুখে এই নগর আমার পক্ষে আনন্দের কীর্ত্তি, প্রশংসা ও শোভাস্বরূপ হইবে; আমি তাহাদের যে সমস্ত মঙ্গল করিব, তাহা তাহারা শুনিবে, এবং আমি নগরের যে সমস্ত মঙ্গল ও শান্তি বিধান করিব, তৎপ্রযুক্ত তাহারা থরথর করিয়া কাঁপিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৃথিবীস্থ সমস্ত জাতির সম্মুখে এই নগর আমার পক্ষে আনন্দের কীর্তি, প্রশংসা ও শোভাস্বরূপ হইবে; আমি তাহাদের যে সমস্ত মঙ্গল করিব, তাহা তাহারা শুনিবে, এবং আমি নগরের যে সমস্ত মঙ্গল ও শান্তি বিধান করিব, তৎপ্রযুক্ত তাহারা থরথর করিয়া কাঁপিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন এই শহর পৃথিবীর সমস্ত জাতির সামনে আমাকে আনন্দিত ও সম্মানিত করবে এবং গৌরব দান করবে। আমি তার যে সব মংগল করব সেই জাতিরা তা শুনতে পাবে, আর তাকে দেওয়া প্রচুর মংগল ও শান্তি দেখে ভয়ে কাঁপতে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এই শহর দুনিয়ার সমস্ত জাতির সামনে আমাকে আনন্দিত ও সম্মানিত করবে এবং গৌরব দান করবে। আমি তার যে সব উপকার করব সেই জাতিরা তা শুনতে পাবে, আর তাকে দেওয়া প্রচুর উন্নতি ও শান্তি দেখে ভয়ে কাঁপতে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম আমার কাছে হবে গৌরব, আনন্দ ও শান্তির উৎস। পৃথিবীর সমস্ত জাতি যখন শুনবে জেরুশালেমের মানুষের জন্য আমার কল্যাণকর কাজের কথা, এই নগরীকে দেওয়া শ্রী ও সমৃদ্ধির কথা, তখন তারা ভয়ে বিচলিত হয়এ পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন জেরুশালেম আবার অপূর্ব হয়ে উঠবে| সেখানে লোকরা খুশীতে আনন্দ করবে| অন্য জাতির লোকেরা যখন ভালো কাজগুলির কথা, যেগুলো আমি জেরুশালেমের জন্য করছি শুনতে পাবে, তখন তারা আমার প্রশংসা করবে| আমি জেরুশালেমে যে সমৃদ্ধি ও শান্তি আনছি তার জন্য জাতিগুলি আমাকে ভয় ও শ্রদ্ধা করবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই শহর পৃথিবীর সমস্ত জাতির সামনে আমার পক্ষে আনন্দের পাত্র, প্রশংসার গান ও সম্মানজনক হবে; আমি তার যে সব মঙ্গল করব, সেই জাতিরা তা শুনবে, আর আমি এই শহরে যে সমস্ত মঙ্গল ও শান্তি দেব, তা দেখে তারা ভয়ে কাঁপতে থাকবে।