Jeremiah 34:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার, তাঁর সমস্ত সৈন্য ও তাঁর কর্তৃত্বাধীন ভূখণ্ডের সমস্ত রাজ্য এবং সমস্ত জাতি যে সময়ে জেরুশালেম ও তার সমস্ত নগরের বিরুদ্ধে যুদ্ধ করছিল, সেই সময়ে ইয়ারমিয়ার কাছে মাবুদের কাছ থেকে এই কালাম নাজেল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার, তাঁর সব সৈন্য এবং তাঁর শাসনাধীন সমস্ত রাজ্য ও প্রজারা জেরুশালেম ও তার চারপাশের নগরগুলির বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন যিরমিয়ের কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর, তাঁহার সমস্ত সৈন্য ও তাঁহার হস্তের কর্ত্তৃত্বাধীন ভূখণ্ডের সমস্ত রাজ্য, এবং সকল জাতি যৎকালে যিরূশালেম ও তাহার সমস্ত নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতেছিল, তৎকালে যিরমিয়ের নিকটে সদাপ্রভু হইতে এই বাক্য উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর, তাঁহার সমস্ত সৈন্য ও তাঁহার হস্তের কর্তৃত্বাধীন ভূখণ্ডের সমস্ত রাজ্য, এবং সকল জাতি যৎকালে যিরূশালেম ও তাহার সমস্ত নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতেছিল, তৎকালে যিরমিয়ের নিকটে সদাপ্রভু হইতে এই বাক্য উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর, তাঁর সব সৈন্যদল এবং তাঁর অধীন সমস্ত রাজ্য ও জাতির লোকেরা যখন যিরূশালেম ও তার আশেপাশের শহরগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু যিরমিয়কে বললেন যেন তিনি যিহূদার রাজা সিদিকিয়ের কাছে গিয়ে বলেন, “আমি সদাপ্রভু এই কথা বলছি যে, আমি এই শহর বাবিলের রাজার হাতে তুলে দিতে যাচ্ছি আর সে এটা পুড়িয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার, তাঁর সব সৈন্যদল এবং তাঁর অধীন সমস্ত রাজ্য ও জাতির লোকেরা যখন জেরুজালেম ও তার আশেপাশের শহরগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ ইয়ারমিয়াকে বললেন যেন তিনি এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের কাছে গিয়ে বলেন, “আমি মাবুদ এই কথা বলছি যে, আমি এই শহর ব্যাবিলনের বাদশাহ্‌র হাতে তুলে দিতে যাচ্ছি আর সে এটা পুড়িয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার ও সর্বজাতির প্রজাদের সৈন্য সামন্ত নিয়ে গঠিত তার সৈন্যবাহিনী যখন জেরুশালেম ও তার সন্নিহিত শহরগুলি আক্রমণ করে, সেই সময় প্রভু পরমেশ্বরের বার্তা এল আমার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর বার্তা এলো যিরমিয়র কাছে| বাবিলের রাজা নবূখদ্রিত্‌সর যখন জেরুশালেম এবং তার চারপাশের সমস্ত শহরগুলির বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন প্রভুর বার্তা যিরমিয়র কাছে এসেছিল| নবূখদ্রিত্‌সরের সঙ্গে ছিল তার সমস্ত সৈন্য এবং তার সাম্রাজ্য| তার শাসনাধীন সমস্ত রাজ্যের সৈন্যসমূহ এবং লোকরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল। এই বাক্য এসেছিল যখন বাবিলের রাজা নবূখদনিৎসর, তাঁর সব সৈন্যদল এবং তাঁর অধীন সমস্ত রাজ্য ও জাতির লোকেরা যখন যিরূশালেম ও তার সমস্ত শহরের বিরুদ্ধে যুদ্ধ করছিল। এই বাক্য হল,