Jeremiah 34:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, সমস্ত কর্মকর্তা ও সমস্ত লোক সম্মত হয়েছিল; তারা এই নিয়মে আবদ্ধ হয়েছিল যে, প্রত্যেকে নিজ নিজ গোলাম বাঁদীকে মুক্ত করে বিদায় করবে, আর গোলামী করাবে না; তারা সম্মত হয়ে তাদেরকে মুক্ত করে বিদায় করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, প্রত্যেকজন রাজকর্মচারী ও লোকেরা, যারা এই চুক্তিতে প্রবেশ করল, তারা সম্মত হল যে, তারা সমস্ত পুরুষ ও স্ত্রী দাসদাসীকে মুক্তি দেবে এবং আর তাদের ক্রীতদাসত্বে আবদ্ধ করবে না। তারা সম্মত হয়ে তাদের মুক্তি দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, সমস্ত অধ্যক্ষ ও সমস্ত লোক সম্মত হইয়াছিল; তাহারা এই নিয়মে বদ্ধ হইয়াছিল যে, প্রত্যেক জন আপন আপন দাস দাসীকে মুক্ত করিয়া বিদায় করিবে, আর দাসত্ব করাইবে না; তাহারা সম্মত হইয়া তাহাদিগকে মুক্ত করিয়া বিদায় করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, সমস্ত অধ্যক্ষ ও সমস্ত লোক সম্মত হইয়াছিল; তাহারা এই নিয়মে বদ্ধ হইয়াছিল যে, প্রত্যেক জন আপন আপন দাস দাসীকে মুক্ত করিয়া বিদায় করিবে, আর দাসত্ব করাইবে না; তাহারা সম্মত হইয়া তাহাদিগকে মুক্ত করিয়া বিদায় করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সব রাজকর্মচারী ও লোকেরা এই নিয়ম মেনে তাদের দাস ও দাসীদের মুক্ত করে দিতে রাজী হল এবং তাদের আর দাস করে রাখবে না বলে ঠিক করল। তখন তারা তাদের দাসদের মুক্ত করে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই সব রাজকর্মচারী ও লোকেরা এই নিয়ম মেনে তাদের গোলাম ও বাঁদীদের মুক্ত করে দিতে রাজী হল এবং তাদের আর গোলাম করে রাখবে না বলে ঠিক করল। তখন তারা তাদের গোলামদের মুক্ত করে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত প্রজা ও তাদের নেতৃবৃন্দ তাদের ক্রীতদাসদের মুক্তি দিতে এবং ভবিষ্যতে কোনদিন তাদের আবার ক্রীতদাস না করার চুক্তিতে রাজী হল। তারা তাদের মুক্তি দান করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং সমস্ত নেতৃবৃন্দ ও লোকরা এই চুক্তি গ্রহণ করেছিল| প্রত্যেকেই রাজী হয়েছিল তাদের দাসদের মুক্তি দেবার প্রশ্োন| এবং তাই প্রত্যেক দাসই স্বাধীন হয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর, সমস্ত নেতা ও সমস্ত লোকেরা রাজি হয়েছিল; প্রত্যেকে তাদের দাস ও দাসীদের মুক্ত করে বিদায় দেবে এবং তাদের আর দাসত্ব করাবে না। তারা রাজি হয়ে তাদেরকে মুক্ত করে বিদায় দিল।