Jeremiah 34:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পরবর্তীকালে তারা তাদের মনোভাব পরিবর্তন করলো, যাদেরকে মুক্ত করে বিদায় করেছিল, সেই গোলাম-বাঁদীদেরকে আবার আনিয়ে নিজেদের গোলাম-বাঁদী করার জন্য বশীভূত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পরে তারা তাদের মন পরিবর্তন করল এবং যাদের মুক্তি দিয়েছিল, সেইসব দাসদাসীকে ফিরিয়ে আনল ও পুনরায় তাদের ক্রীতদাসত্বে আবদ্ধ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তৎপরে তাহারা ফিরিয়া বসিল, যাহাদিগকে মুক্ত করিয়া বিদায় করিয়াছিল, সেই দাস দাসীদিগকে আবার আনাইয়া আপনাদের দাস দাসী করিবার জন্য বশীভূত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তৎপরে তাহারা ফিরিয়া বসিল, যাহাদিগকে মুক্ত করিয়া বিদায় করিয়াছিল, সেই দাস দাসীদিগকে আবার আনাইয়া আপনাদের দাস দাসী করিবার জন্য বশীভূত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পরে তারা মন বদলে ফেলল এবং যে সব দাস ও দাসীদের তারা মুক্ত করেছিল তাদের ফিরিয়ে এনে আবার দাস বানাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পরে তারা মন বদলে ফেলল এবং যে সব গোলাম ও বাঁদীদের তারা মুক্ত করেছিল তাদের ফিরিয়ে এনে আবার গোলাম বানাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পরে তারা পরিবর্তন করল তাদের সেই সিদ্ধান্ত এবং তাদের ফিরিয়ে এনে জোর করে ক্রীতদাস করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারপর যাদের দাস ছিল তারা মত পরিবর্তন করে সেই সব দাসদের দাসত্বের জন্য ধরে এনেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পরে তারা তাদের মন পরিবর্তন করল। যাদের তারা মুক্ত করেছিল, সেই দাস ও দাসীদের আবার ফিরিয়ে এনে নিজেদের দাস বানাল। তারা পুনরায় তাদের দাসত্ব করালো।