Jeremiah 34:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, মিসর দেশ থেকে, গোলাম-গৃহ থেকে, তোমাদের পূর্বপুরুষদেরকে বের করে আনবার দিনে আমিই তাদের সঙ্গে এই নিয়ম করেছিলাম,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, আমি তোমাদের পূর্বপুরুষদের, ক্রীতদাসত্বের দেশ মিশর থেকে মুক্ত করে এনে তাদের সঙ্গে এক চুক্তি করেছিলাম। আমি বলেছিলাম,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, মিসর দেশ হইতে, দাসগৃহ হইতে, তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার দিনে আমিই তাহাদের সহিত এই নিয়ম করিয়াছিলাম,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, মিসর দেশ হইতে, দাসগৃহ হইতে, তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার দিনে আমিই তাহাদের সহিত এই নিয়ম করিয়াছিলাম,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছি যে, আমি যখন তোমাদের পূর্বপুরুষদের মিসর থেকে, দাসত্বের দেশ থেকে বের করে এনেছিলাম তখন তাদের জন্য এই নিয়ম স্থির করে বলেছিলাম,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্ বলছি যে, আমি যখন তোমাদের পূর্বপুরুষদের মিসর থেকে, গোলামীর দেশ থেকে বের করে এনেছিলাম তখন তাদের জন্য এই নিয়ম স্থির করে বলেছিলাম,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের ঈশ্বর আমাকে প্রজাদের বলতে বললেন, তোমাদের পিতৃপুরুষদের যখন আমি মিশর দেশ থেকে উদ্ধার করে এনে ক্রীতদাসত্ব থেকে মুক্তি দিয়েছিলাম, সেই সময় তাদের সঙ্গে একটি সন্ধিচুক্তি করেছিলাম। আমি তাদের বলেছিলাম,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় প্রভু় ইস্রায়েলের ঈশ্বর যা বলেছেন তা হল: “মিশর থেকে আমি তোমাদের পূর্বপুরুষদের নিয়ে এসেছিলাম| তারাও সেখানে দাসত্ব করত| যখন আমি তাদের নিয়ে এসেছিলাম তখন আমি তাদের সঙ্গে একটি চুক্তি করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘আমি নিজে তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে সেই দিন নিয়ম স্থির করেছিলাম, যেদিন আমি তাদের মিশর দেশ থেকে, দাসত্বের ঘর থেকে বের করে এনেছিলাম। সেটা ছিল যখন আমি বলেছিলাম,