Jeremiah 34:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সম্প্রতি তোমরা ফিরেছিলে, আমার দৃষ্টিতে যা ন্যায্য, তা-ই করেছিলে, অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর মুক্তি ঘোষণা করেছিলে এবং যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, তার মধ্যে আমার সম্মুখে নিয়ম স্থির করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্প্রতি তোমরা অনুতাপ করেছিলে ও আমার দৃষ্টিতে যা ভালো, তাই করেছিলে। তোমাদের প্রত্যেকেই তোমাদের স্বদেশি ভাইদের মুক্ত করেছিলে। তোমরা এমনকি, আমার নামে আখ্যাত গৃহে একটি নিয়মও করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সম্প্রতি তোমরা ফিরিয়াছিলে, আমার দৃষ্টিতে যাহা নায্য, তাহাই করিয়াছিলে, অর্থাৎ প্রত্যেক জন আপন আপন প্রতিবাসীর মুক্তি ঘোষণা করিয়াছিলে, এবং যে গৃহের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, তাহার মধ্যে আমার সম্মুখে নিয়ম স্থির করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সম্প্রতি তোমরা ফিরিয়াছিলে, আমার দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহাই করিয়াছিলে, অর্থাৎ প্রত্যেক জন আপন আপন প্রতিবাসীর মুক্তি ঘোষণা করিয়াছিলে, এবং যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহার মধ্যে আমার সম্মুখে নিয়ম স্থির করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অল্প কিছুদিন হল তোমরা মন ফিরিয়ে আমার চোখে যা ঠিক তা-ই করেছিলে, অর্থাৎ তোমরা প্রত্যেকে তোমাদের ইব্রীয় ভাইদের মুক্তি ঘোষণা করেছিলে। এমন কি, আমার ঘরে আমার সামনে তোমরা আমার নিয়ম মানবে বলে রাজী হয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অল্প কিছুদিন হল তোমরা তওবা করে আমার চোখে যা ঠিক তা-ই করেছিলে, অর্থাৎ তোমরা প্রত্যেকে তোমাদের ইবরানী ভাইদের মুক্তি ঘোষণা করেছিলে। এমন কি, আমার ঘরে আমার সামনে তোমরা আমার নিয়ম মানবে বলে রাজী হয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাত্র কয়েকদিন আগে তোমরা মন পরিবর্তন করেছিলে এবং আমার প্রীতিজনক কাজ করেছিলে। তোমরা সকলে তোমাদের স্বজাতি ইসরায়েলীদের মুক্তি দিয়েছিলে এবং আমি যে স্থানে পূজিত হই, আমার সেই মন্দিরে আমার সম্মুখে তোমরা সন্ধিচুক্তি করেছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু দিন আগে তোমরা তোমাদের মন পরিবর্তন করেছিলে এবং আমার মতে, তোমরা ঠিক কাজ করেছিলে| তোমার ইব্রীয় দাসদের মুক্ত করেছিল| এমন কি তোমরা মন্দিরেও এসেছিলে যেটি আমার নামে নামাঙ্কিত এবং আমার সামনে একটি চুক্তি করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তোমরা নিজেরা অনুতাপ করেছিলে এবং আমার চোখে যা সঠিক তাই করেছিলে। তোমরা প্রত্যেকে নিজের প্রতিবেশীর মুক্তি ঘোষণা করেছিলে। যে গৃহ আমার নামে পরিচিত, সেখানে আমার সামনে তোমরা একটি চুক্তি প্রতিষ্ঠা করেছিলে।