Jeremiah 34:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এখন তোমরা ঘুরে গেছ, আমার নাম নাপাক করেছ; যাদেরকে মুক্ত করে তাদের ইচ্ছা অনুযায়ী বিদায় দিয়েছিলে, তাদেরকে প্রত্যেককে নিজ নিজ গোলাম-বাঁদী করেছ, তোমরা তাদেরকে নিজেদের গোলাম-বাঁদী করার জন্য বশীভূত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন তোমরা সম্পূর্ণ বিপরীতমুখী হয়েছ এবং আমার নামের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছ; তোমাদের মধ্যে প্রত্যেকে সেই পুরুষ ও স্ত্রী ক্রীতদাসেদের আবার ফিরিয়ে এনেছ, যাদের তোমরা যেখানে ইচ্ছা, চলে যেতে দিয়েছিলে। তোমরা তাদের পুনরায় তোমাদের ক্রীতদাস হতে বাধ্য করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এক্ষণে তোমরা ফিরিয়া বসিয়াছ, আমার নাম অপবিত্র করিয়াছ; যাহাদিগকে মুক্ত করিয়া তাহাদের বাঞ্ছামতে বিদায় দিয়াছিলে, তাহাদিগকে প্রত্যেক জন আপন আপন দাস দাসী করিয়াছ, তোমরা তাহাদিগকে আপনাদের দাস দাসী করিবার জন্য বশীভূত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু এক্ষণে তোমরা ফিরিয়া বসিয়াছ, আমার নাম অপবিত্র করিয়াছ; যাহাদিগকে মুক্ত করিয়া তাহাদের বাঞ্ছামতে বিদায় দিয়াছিলে, তাহাদিগকে প্রত্যেক জন আপন আপন দাস দাসী করিয়াছ, তোমরা তাহাদিগকে আপনাদের দাস দাসী করিবার জন্য বশীভূত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এখন তোমরা ঘুরে গেছ এবং আমাকে অসম্মানিত করেছ; তোমরা যে সব দাস ও দাসীদের তাদের ইচ্ছামত চলে যাবার জন্য মুক্ত করে দিয়েছিলে তোমরা প্রত্যেকে তাদের আবার ফিরিয়ে এনে দাস-দাসী বানিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এখন তোমরা ঘুরে গেছ এবং আমাকে অসম্মানিত করেছ; তোমরা যে সব গোলাম ও বাঁদীদের তাদের ইচ্ছামত চলে যাবার জন্য মুক্ত করে দিয়েছিলে তোমরা প্রত্যেকে তাদের আবার ফিরিয়ে এনে গোলাম ও বাঁদী বানিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারপর তোমরা মত পরিবর্তন করলে, অসম্মান করলে আমার। তোমরা সকলে যাদের মুক্তি দিয়েছিলে, আবার ফিরিয়ে আনলে তাদের এবং বাধ্য করলে দাসত্ব করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন আবার তোমরা তোমাদের মন পরিবর্তন করেছো এবং আমার নামকে অসম্মান করেছো| কি করে তোমরা এটা করলে? তোমরা আবার সেই সব ইব্রীয় নারী পুরুষদের জোর করে ধরে এনে তোমাদের দাস করলে অথচ এদেরই কিছু দিন আগে তোমরা মুক্ত করে দিয়েছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা আবার পিছু ফিরেছ এবং আমার নামকে অশুচি করেছ; তাদের মুক্ত করে তাদের ইচ্ছামত বিদায় দিয়েছিলে, তাদের প্রত্যেককে আবার ফিরিয়ে এনে দাস দাসী করেছ, তোমরা পুনরায় জোর দিয়ে তাদের দাস বানিয়েছ’।”