Jeremiah 34:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদ এই কথা বলেন, তোমরা আপন আপন ভাই ও প্রতিবেশীর মুক্তি ঘোষণা করতে আমার কথায় মনযোগ দাও নি; অতএব মাবুদ বলেন, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে তলোয়ার, মহামারী ও দুর্ভিক্ষের মুক্তি ঘোষণা করছি, আমি তোমাদেরকে দুনিয়ার সমস্ত রাজ্যে ভেসে বেড়াবার জন্য তুলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: তোমরা আমার কথা শোনোনি; তোমাদের সহ স্বদেশবাসীদের প্রতি তোমরা মুক্তি ঘোষণা করোনি। তাই, এখন আমি তোমাদের জন্য ‘মুক্তি’ ঘোষণা করছি, সদাপ্রভু এই কথা বলেন, তরোয়াল, মহামারি ও দুর্ভিক্ষে পতিত হওয়ার জন্য ‘মুক্তি।’ পৃথিবীর সব রাজ্যের কাছে আমি তোমাদের ঘৃণার পাত্র করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন ভ্রাতার ও প্রতিবাসীর মুক্তি ঘোষণা করিতে আমার বাক্যে অবধান কর নাই; অতএব সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে খড়্‌গ, মহামারী ও দুর্ভিক্ষের মুক্তি ঘোষণা করিতেছি, আমি তোমাদিগকে পৃথিবীস্থ সমস্ত রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন ভ্রাতার ও প্রতিবাসীর মুক্তি ঘোষণা করিতে আমার বাক্যে অবধান কর নাই; অতএব সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে খড়্‌গ, মহামারী ও দুর্ভিক্ষের মুক্তি ঘোষণা করিতেছি, আমি তোমাদিগকে পৃথিবীস্থ সমস্ত রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই আমি বলছি, তোমরা আমার বাধ্য হও নি, কারণ তোমাদের জাতি ভাইদের জন্য তোমরা মুক্তি ঘোষণা কর নি। সেইজন্য আমি এখন তোমাদের জন্য মুক্তি ঘোষণা করছি; সেই মুক্তি হল যুদ্ধ, মড়ক ও দুর্ভিক্ষের হাতে পড়বার মুক্তি। আমি তোমাদের অবস্থা এমন করব যা দেখে পৃথিবীর সমস্ত রাজ্যের লোকেরা ভয়ে আঁত্‌কে উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই আমি বলছি, তোমরা আমার বাধ্য হও নি, কারণ তোমাদের জাতি ভাইদের জন্য তোমরা মুক্তি ঘোষণা কর নি। সেইজন্য আমি এখন তোমাদের জন্য মুক্তি ঘোষণা করছি; সেই মুক্তি হল যুদ্ধ, মহামারী ও দুর্ভিক্ষের হাতে পড়বার মুক্তি। আমি তোমাদের অবস্থা এমন করব যা দেখে দুনিয়ার সমস্ত রাজ্যের লোকেরা ভয়ে আঁত্‌কে উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই এখন, আমি প্রভু পরমেশ্বর বলছি, তোমরা আমার অবাধ্য হয়েছ, তোমাদের স্বজাতি ইসরায়েলী ক্রীতদাসদের মুক্তি দাওনি। বেশ, আমিও তোমাদের এমন স্বাধীনতা দেব, যে স্বাধীনতা হবে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীতে মরবার স্বাধীনতা। পৃথিবীর প্রত্যেকটি জাতিকে তোমাদের ভয়াবহ দুর্দশা দেখিয়ে কাঁপিয়ে তুলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই প্রভু যা বলেছেন তা হল: ‘তোমরা আমাকে অমান্য করেছিলে| তোমরা তোমাদের ইব্রীয় দাসদের মুক্তি দাও নি| তোমরা চুক্তি রক্ষা করো নি| কিন্তু আমি তোমাদের “স্বাধীনতা” দেব|’” এই হল প্রভুর বার্তা| তরবারিসমূহ, অনাহার এবং মারাত্মক রোগসমূহ দ্বারা মরবার জন্য আমি তোমাদের “স্বাধীনতা” দেব| সারা বিশ্ব জানবে তোমাদের দুরবস্থার কথা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা প্রত্যেকে, তোমাদের ভাই ও সহ ইস্রায়েলীয়দের জন্য মুক্তি ঘোষণা করতে আমার কথা শোনো নি।” এটা সদাপ্রভুর ঘোষণা। “আমি তোমাদের বিরুদ্ধে তরোয়াল, মহামারী ও দূর্ভিক্ষের জন্য মুক্তি ঘোষণা করছি। আমি তোমাদের পৃথিবীর সমস্ত রাজ্যের কাছে ভয়ঙ্কর করে তুলব।