Jeremiah 34:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করেছে, যারা আমার সাক্ষাতে নিয়ম করে তার কথা পালন করে নি, বাছুরকে দুই খণ্ড করে তার মধ্য দিয়ে গমন করেছে, আমি তাদেরকে তেমনি তাদের হাতে তুলে দেব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সকল মানুষ আমার নিয়ম ভেঙে ফেলেছে এবং ওই নিয়মগুলি পালন করেনি, যা তারা আমার সামনে স্থাপন করেছিল, আমি তাদের সেই বাছুরের মতো করব, যেটি তারা দু-টুকরো করে সেগুলির মাঝখান দিয়ে পার হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে, যাহারা আমার সাক্ষাতে নিয়ম করিয়া তাহার কথা পালন করে নাই, গোবৎসকে দুই খণ্ড করিয়া তন্মধ্য দিয়া গমন করিয়াছে, আমি তাহাদিগকে সমর্পণ করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে, যাহারা আমার সাক্ষাতে নিয়ম করিয়া তাহার কথা পালন করে নাই, গোবৎসকে দুই খণ্ড করিয়া তন্মধ্য দিয়া গমন করিয়াছে, আমি তাহাদিগকে তদ্রূপ সমর্পণ করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা ও যিরূশালেমের নেতারা, রাজকর্মচারীরা, পুরোহিতেরা ও দেশের সব লোকেরা দুই টুকরা করা বাছুরের মাঝখান দিয়ে হেঁটে আমার নিয়ম পালন করবে বলে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু তারা আমার নিয়ম ভেংগেছে এবং সেই প্রতিজ্ঞা পুরণ করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা ও জেরুজালেমের নেতারা, রাজকর্মচারীরা, ইমামেরা ও দেশের সব লোকেরা দুই টুকরা করা বাছুরের মাঝখান দিয়ে হেঁটে আমার নিয়ম পালন করবে বলে ওয়াদা করেছিল, কিন্তু তারা আমার নিয়ম ভেংগেছে এবং সেই ওয়াদা পুরণ করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া ও জেরুশালেমের রাজকর্মচারীবৃন্দ, প্রাসাদের কর্মচারী, পুরোহিতবর্গ ও সমস্ত নেতাদের নিয়ে আমার সঙ্গে সন্ধিচুক্তি করেছিল। একটি বৃষ দুই খণ্ড করে তার মধ্যে দিয়ে হেঁটে পার হওয়ার অনুষ্ঠান দিয়ে এই চুক্তি স্থাপিত হয়। কিন্তু তারা সে চুক্তি ভঙ্গ করেছে, রক্ষা করেনি তার শর্ত। সুতরাং তারা ঐ বৃষকে যেমনটি করেছিল, আমিও তাদের প্রতি তেমনই করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা চুক্তিটি ভঙ্গ করেছিল আমি তাদের শত্রুদের হাতে তুলে দেব| তারা যে বাছুরটি দু-খণ্ড করেছিল এবং সেই দু-খণ্ডের মধ্য দিয়ে হেঁটেছিল, আমি তাদের সেই রকম করে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যে লোকেরা আমার নিয়ম অগ্রাহ্য করেছে, যারা আমার সামনে নিয়ম করে তা পালন করে নি, দুই টুকরো করা বাছুরের মধ্যে দিয়ে হেঁটেছে, আমি তাদেরকে সমর্পণ করব;