Jeremiah 34:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদেরকে আমি তাদের দুশমনদের হাতে ও প্রাণনাশে সচেষ্ট লোকদের হাতে তুলে দেব; তাতে তাদের লাশ আসমানের পাখিদের ও ভূমির পশুদের খাদ্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের সেইসব শত্রুর হাতে সমর্পণ করব, যারা তাদের প্রাণনাশ করতে চায়। তাদের মৃতদেহগুলি আকাশের পাখিদের ও বনের পশুদের আহার হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদিগকে আমি তাহাদের শত্রুগণের হস্তে ও প্রাণনাশে সচেষ্ট লোকদের হস্তে সমর্পণ করিব; তাহাতে তাহাদের শব আকাশের পক্ষিগণের ও ভূমির পশুদের খাদ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদিগকে আমি তাহাদের শত্রুগণের হস্তে ও প্রাণনাশে সচেষ্ট লোকদের হস্তে সমর্পণ করিব; তাহাতে তাহাদের শব আকাশের পক্ষিগণের ও ভূমির পশুদের খাদ্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য যারা তাদের মেরে ফেলতে চায় সেই শত্রুদের হাতে আমি তাদের তুলে দেব। তাদের মৃতদেহ হবে আকাশের পাখী ও বনের পশুদের খাবার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য যারা তাদের হত্যা করতে চায় সেই শত্রুদের হাতে আমি তাদের তুলে দেব। তাদের লাশ হবে আকাশের পাখী ও বনের পশুদের খাবার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের তুলে দেব শত্রুদের হাতে, যারা তাদের হত্যা করতে চায়। তাদের মৃতদেহ ছিঁড়ে খাবে বন্যপশু ও পাখিরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি তাদের মৃত্যুদণ্ডের জন্য শত্রুবাহিনীর হাতে তুলে দেব| তাদের মৃতদেহ হবে পশু ও শকুনের খাদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে আমি তাদের শত্রুদের হাতে ও যারা তাদের প্রাণের খোঁজ করে তাদের কাছে সমর্পণ করব। তাতে তাদের মৃতদেহ আকাশের পাখী ও ভূমির পশুদের খাবার হবে।