Jeremiah 34:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার বাদশাহ্ সিদিকিয় ও তার কর্মকর্তাদেরকে আমি তাদের দুশমনদের ও প্রাণনাশে সচেষ্ট লোকদের হাতে, হ্যাঁ, ব্যাবিলনের বাদশাহ্র যে সৈন্যরা তোমাদের কাছ থেকে উঠে গেছে, তাদের হাতে তুলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি যিহূদার রাজা সিদিকিয় ও তার রাজকর্মচারীদের, তাদের সেইসব শত্রুর হাতে সমর্পণ করব, যারা তাদের প্রাণনাশ করতে চায়। ব্যাবিলনের-রাজের যে সৈন্যেরা তোমাদের কাছ থেকে চলে গিয়েছিল, তাদেরই হাতে সমর্পণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা-রাজ সিদিকিয়কে ও তাহার অধ্যক্ষগণকে আমি তাহাদের শত্রুগণের ও প্রাণনাশে সচেষ্ট লোকদের হস্তে, হাঁ, বাবিল-রাজের যে সৈন্যগণ তোমাদের নিকট হইতে উঠিয়া গিয়াছে, তাহাদের হস্তে সমর্পণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা-রাজ সিদিকিয়কে ও তাহার অধ্যক্ষগণকে আমি তাহাদের শত্রুগণের ও প্রাণনাশে সচেষ্ট লোকদের হস্তে, হাঁ, বাবিল-রাজের যে সৈন্যগণ তোমাদের নিকট হইতে উঠিয়া গিয়াছে, তাহাদের হস্তে সমর্পণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে শত্রুরা যিহূদার রাজা সিদিকিয় ও তার কর্মচারীদের মেরে ফেলতে চায় আমি সেই শত্রুদের হাতেই তাদের তুলে দেব। বাবিলের রাজার যে সৈন্যদল তোমাদের কাছ থেকে চলে গিয়েছিল আমি তাদেরই হাতে তোমাদের তুলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে শত্রুরা এহুদার বাদশাহ্ সিদিকিয় ও তার কর্মচারীদের হত্যা করতে চায় আমি সেই শত্রুদের হাতেই তাদের তুলে দেব। ব্যাবিলনের বাদশাহ্র যে সৈন্যদল তোমাদের কাছ থেকে চলে গিয়েছিল আমি তাদেরই হাতে তোমাদের তুলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যিহুদীয়ার রাজা সিদিকিয় ও তার পারিষদবর্গকেও তাদের হাতে তুলে দেব, যারা তাদের হত্যা করতে উন্মুখ ব্যাবিলনের সৈন্যবাহিনীর হাতে আমি তাদের তুলে দেব, যারা অবরোধ তুলে নিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা সিদিকিয় ও তার নেতৃবৃন্দকে আমি শত্রুবাহিনীর হাতে তুলে দেব| যদিও বাবিলের সৈন্যদল জেরুশালেম শহরটি ছেড়ে গেছে, আমি সিদিকিয় এবং তার নেতাদের তাদের হাতে তুলে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা সিদিকিয়কে ও তার নেতাদেরকে আমি তাদের শত্রুদের হাতে ও যারা তাদের প্রাণের খোঁজ করে ও বাবিল রাজার যে সৈন্যদল তোমাদের কাছ থেকে চলে গিয়েছিল তাদের হাতে তোমাদের সমর্পণ করব।