Jeremiah 34:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, দেখ, আমি হুকুম দ্বারা তাদের এই নগরে ফিরিয়ে আনবো; আর তারা এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করে এটি হস্তগত করবে ও আগুনে পুড়িয়ে দেবে; আর আমি এহুদার সকল নগরকে জনশূন্য ধ্বংসস্থান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ঘোষণা করেন, আমি তাদের আদেশ দেব ও এই নগরে নিয়ে আসব। তারা এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করবে, তা অধিকার করে আগুনে পুড়িয়ে দেবে। আমি যিহূদার নগরগুলি নিবাসী-বিহীন করব, যেন কেউ সেখানে বসবাস করতে না পারে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, দেখ, আমি আজ্ঞা দ্বারা তাহাদিগকে এই নগরে ফিরাইয়া আনিব; আর তাহারা এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিয়া ইহা হস্তগত করিবে, ও আগুনে পোড়াইয়া দিবে; আর আমি যিহূদার সকল নগরকে নিবাসী-বিহীন ধ্বংসস্থান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, দেখ, আমি আজ্ঞা দ্বারা তাহাদিগকে এই নগরে ফিরাইয়া আনিব; আর তাহারা এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিয়া ইহা হস্তগত করিবে, ও আগুনে পোড়াইয়া দিবে; আর আমি যিহূদার সকল নগরকে নিবাসীবিহীন ধ্বংসস্থান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের আদেশ দিয়ে এই শহরে ফিরিয়ে আনব। তারা এই শহরের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তা দখল করে পুড়িয়ে দেবে। আমি যিহূদার শহরগুলোকে ধ্বংস করে জনশূন্য করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের হুকুম দিয়ে এই শহরে ফিরিয়ে আনব। তারা এই শহরের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তা দখল করে পুড়িয়ে দেবে। আমি এহুদার শহরগুলোকে ধ্বংস করে জনশূন্য করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আদেশ দেব, তারা আবার ফিরে আসবে এই নগরীতে। তারা নগরী আক্রমণ করে অধিকার করবে এবং পুড়িয়ে দেবে সব। আমি যিহুদীয়া নগর-জনপদকে পরিত্যক্ত জনহীন মরুভূমি করে দেব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি আদেশ দেব বাবিলের সেনাদের আবার জেরুশালেমে ফিরে এসে যুদ্ধ করার জন্য| তারা জেরুশালেমকে কবতৃা করে আগুন জ্বালিয়ে দেবে| এবং আমি যিহূদার শহরগুলিকেও ধ্বংস করে দেব| ঐ শহরগুলি একটি শূন্য মরুভূমিতে পরিণত হবে|’” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি তাদের একটি আদেশ দেব,” এটা সদাপ্রভুর ঘোষণা। “এবং তাদের এই শহরে ফিরিয়ে আনব। তারা এই শহরের বিরুদ্ধে যুদ্ধ করে তা দখল করবে এবং পুড়িয়ে দেবে। কারণ আমি যিহূদার সমস্ত শহরগুলিকে ধ্বংস করব, যেখানে কোনো বাসিন্দা থাকবে না।”