Jeremiah 34:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমিও তার হাত থেকে রেহাই পাবে না, নিশ্চয়ই ধরা পড়বে ও তার হাতে তুলে দেওয়া হবে; এবং তুমি নিজের চোখে ব্যাবিলনের বাদশাহ্‌কে দেখবে ও সে সম্মুখাসম্মুখি হয়ে তোমার সঙ্গে কথা বলবে, আর তুমি ব্যাবিলনে গমন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তার হাত এড়াতে পারবে না, কিন্তু নিশ্চয়ই ধৃত হয়ে তার হাতে সমর্পিত হবে। তুমি নিজের চোখে ব্যাবিলনের রাজাকে দেখবে এবং সে মুখোমুখি তোমার সঙ্গে কথা বলবে। আর তুমি ব্যাবিলনে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমিও তাহার হস্ত হইতে উত্তীর্ণ হইবে না, নিশ্চয়ই ধরা পড়িবে, ও তাহার হস্তে সমর্পিত হইবে; এবং তোমার চক্ষু বাবিল-রাজের চক্ষু দেখিবে, ও সে সম্মুখাসম্মুখি হইয়া তোমার সঙ্গে কথা কহিবে, আর তুমি বাবিলে গমন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমিও তাহার হস্ত হইতে উত্তীর্ণ হইবে না, নিশ্চয়ই ধরা পড়িবে, ও তাহার হস্তে সমর্পিত হইবে; এবং তোমার চক্ষু বাবিল-রাজের চক্ষু দেখিবে, ও সে সম্মুখাসম্মুখি হইয়া তোমার সঙ্গে কথা কহিবে, আর তুমি বাবিলে গমন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তার হাত থেকে রেহাই পাবে না; তোমাকে নিশ্চয়ই ধরে তার হাতে দেওয়া হবে। তুমি নিজের চোখে বাবিলের রাজাকে দেখতে পাবে; সে তোমার মুখোমুখি হয়ে তোমার সংগে কথা বলবে, আর তুমি বাবিলে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তার হাত থেকে রেহাই পাবে না; তোমাকে নিশ্চয়ই ধরে তার হাতে দেওয়া হবে। তুমি নিজের চোখে ব্যাবিলনের বাদশাহ্‌কে দেখতে পাবে; সে তোমার মুখোমুখি হয়ে তোমার সংগে কথা বলবে, আর তুমি ব্যাবিলনে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি পালিয়ে বাঁচতে পারবে না। তুমি বন্দী হলে তার হাতে তুলে দেওয়া হবে তোমাকে। তাকে তুমি সামনাসামনি দেখবে এবং মুখোমুখি দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলবে। তারপর তুমি যাবে ব্যাবিলনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিদিকিয়, তুমি পালাতে পারবে না, ধরা পড়বেই| তোমাকেও বাবিলের রাজার হাতে তুলে দেওয়া হবে| তুমি বাবিলের রাজাকে স্বচক্ষে দেখতে পাবে| রাজার সঙ্গে তোমার মুখোমুখি কথা হবে এবং তোমাকে বাবিলে নিয়ে যাওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমিও তার হাত থেকে রেহাই পাবে না; তুমি নিশ্চয়ই ধরা পড়বে ও তোমার চোখ বাবিল রাজার চোখকে দেখতে পাবে; সে তোমার মুখোমুখি হয়ে তোমার সঙ্গে কথা বলবে, আর তুমি বাবিলে যাবে’।