Jeremiah 34:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও, হে এহুদার বাদশাহ্ সিদিকিয়, মাবুদের কালাম শোন; মাবুদ তোমার বিষয়ে এই কথা বলেন, তুমি তলোয়ারের আঘাতে মারা পড়বে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তবুও, হে যিহূদার রাজা সিদিকিয়, তুমি সদাপ্রভুর প্রতিজ্ঞার কথা শোনো। তোমার সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন, তুমি তরোয়ালের আঘাতে মৃত্যুবরণ করবে না;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি, হে যিহূদা-রাজ সিদিকিয়, সদাপ্রভুর বাক্য শুন; সদাপ্রভু তোমার বিষয়ে এই কথা কহেন, তুমি খড়্গ দ্বারা মরিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি, হে যিহূদা-রাজ সিদিকিয়, সদাপ্রভুর বাক্য শুন; সদাপ্রভু তোমার বিষয়ে এই কথা কহেন, তুমি খড়্গ দ্বারা মরিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে যিহূদার রাজা সিদিকিয়, তবুও তুমি আমার কথা শোন। তোমার সম্বন্ধে আমি বলছি, তুমি তলোয়ারের আঘাতে মারা পড়বে না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে এহুদার বাদশাহ্ সিদিকিয়, তবুও তুমি আমার কথা শোন। তোমার সম্বন্ধে আমি বলছি, তুমি তলোয়ারের আঘাতে মারা পড়বে না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিদিকিয়, তোমার সম্বন্ধে আমি যা বলি, শোন। যুদ্ধে তুমি নিহত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যিহূদার রাজা সিদিকিয়, প্রভুর প্রতিশ্রুতি শোন| প্রভু তোমার সম্বন্ধে এই কথা বলেছেন: তোমার মৃত্যু তরবারির আঘাতে হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর বাক্য শোনো, হে যিহূদার রাজা সিদিকিয়! সদাপ্রভু তোমার বিষয়ে এই কথা বলেন, তুমি তরোয়ালের আঘাতে মারা যাবে না।