Jeremiah 34:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে ব্যাবিলনের বাদশাহ্‌র সৈন্যরা জেরুশালেমের বিরুদ্ধে ও এহুদার অবশিষ্ট সমস্ত নগরের বিরুদ্ধে, লাখীশের বিরুদ্ধে ও অসেকার বিরুদ্ধে যুদ্ধ করছিল; বাস্তবিক এহুদা দেশস্থ নগরের মধ্যে প্রাচীরবেষ্টিত সেই দু’টি মাত্র নগর অবশিষ্ট ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়, ব্যাবিলনের রাজার সৈন্যদল জেরুশালেম ও যিহূদার অন্যান্য নগরের বিরুদ্ধে, লাখীশ ও অসেকার বিরুদ্ধে যুদ্ধ করছিল। কেবলমাত্র প্রাচীর-ঘেরা এই দুটি নগর অবশিষ্ট ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে বাবিল-রাজের সৈন্য যিরূশালেমের বিরুদ্ধে, ও যিহূদার অবশিষ্ট সমস্ত নগরের বিরুদ্ধে, লাখীশের বিরুদ্ধে ও অসেকার বিরুদ্ধে যুদ্ধ করিতেছিল; বাস্তবিক যিহূদা দেশস্থ নগরের মধ্যে প্রাচীরবেষ্টিত সেই দুইটীমাত্র নগর অবশিষ্ট ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে বাবিল-রাজের সৈন্য যিরূশালেমের বিরুদ্ধে, ও যিহূদার অবশিষ্ট সমস্ত নগরের বিরুদ্ধে, লাখীশের বিরুদ্ধে ও অসেকার বিরুদ্ধে যুদ্ধ করিতেছিল; বাস্তবিক যিহূদা দেশস্থ নগরের মধ্যে প্রাচীরবেষ্টিত সেই দুইটিমাত্র নগর অবশিষ্ট ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় বাবিলের রাজার সৈন্যেরা যিরূশালেম, লাখীশ ও অসেকার বিরুদ্ধে যুদ্ধ করছিল, কারণ যিহূদা দেশের মধ্যে কেবল এই দেয়াল-ঘেরা শহরগুলোই অধিকার করে নিতে তাদের বাকী ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় ব্যাবিলনের বাদশাহ্‌র সৈন্যেরা জেরুজালেম, লাখীশ ও অসেকার বিরুদ্ধে যুদ্ধ করছিল, কারণ এহুদা দেশের মধ্যে কেবল এই দেয়াল-ঘেরা শহরগুলোই অধিকার করে নিতে তাদের বাকী ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদিকে তখন ব্যাবিলনের রাজার সৈন্যবাহিনী নগরী আক্রমণ করেছে। যিহুদীয়ার দুর্গশহর-গুলির মধ্যে এ দুটি শহরই আবশিষ্ট ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বাবিলের রাজা জেরুশালেমের বিরুদ্ধে সৈন্যসামন্ত নিয়ে যুদ্ধ করছে| যিহূদার যে সমস্ত শহরগুলি তখনও অধিকৃত হয়নি সেগুলি অধিকার করবার লক্ষ্য নিয়ে বাবিলের সৈন্যদল যুদ্ধ করছিল| ঐ শহরগুলি ছিল লাখীশ এবং অসেকা- দুটি শহর যেগুলি দুর্গদ্বারা রক্ষিত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলের রাজার সৈন্যেরা যিরূশালেম, যিহূদাতে অবশিষ্ট সমস্ত শহর, লাখীশ ও অসেকার বিরুদ্ধে যুদ্ধ করছিল, কারণ যিহূদা দেশের শহরের মধ্যে দেয়ালে ঘেরা দুটি শহর অবশিষ্ট ছিল।