Jeremiah 34:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ সিদিকিয় জেরুশালেমের সমস্ত লোকের সঙ্গে তাদের কাছে মুক্তি ঘোষণার জন্য নিয়ম স্থির করার পর মাবুদের কাছ থেকে যে কালাম ইয়ারমিয়ার কাছে নাজেল হল, তার বৃত্তান্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রীতদাসদের প্রতি মুক্তি ঘোষণার জন্য রাজা সিদিকিয় জেরুশালেমের সমস্ত লোকের সঙ্গে এক চুক্তি সম্পাদন করেন। তারপরেই সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিদিকিয় রাজা যিরূশালেমস্থ সমস্ত লোকের সহিত তাহাদের কাছে মুক্তি ঘোষণার জন্য নিয়ম স্থির করিলে পর সদাপ্রভু হইতে যে বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিদিকিয় রাজা যিরূশালেমস্থ সমস্ত লোকের সহিত তাহাদের কাছে মুক্তি ঘোষণার জন্য নিয়ম স্থির করিলে পর সদাপ্রভু হইতে যে বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভু আবার যিরমিয়ের সংগে কথা বললেন। এর আগে রাজা সিদিকিয় যিরূশালেমের সমস্ত লোকদের সংগে দাসদের মুক্তি ঘোষণার বিষয় নিয়ে নিয়ম স্থির করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদ আবার ইয়ারমিয়ার সংগে কথা বললেন। এর আগে বাদশাহ্ সিদিকিয় জেরুজালেমের সমস্ত লোকদের সংগে গোলামদের মুক্তি ঘোষণার বিষয় নিয়ে নিয়ম স্থির করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা সিদিকিয় ও জেরুশালেমের লোকেরা তাদের হিব্রু ক্রীতদাসদের নর-নারী নির্বিশেষে সকলকে মুক্তি দেবেন, যাতে কারও অধীনে তার কোনও স্বজাতির মানুষ ক্রীতদাসরূপে না থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইব্রীয় দাসদের মুক্তির জন্য রাজা সিদিকিয় জেরুশালেমের লোকেদের সঙ্গে একটি চুক্তি করেছিল| সিদিকিয় চুক্তি করবার পর যিরমিয়র কাছে ঈশ্বরের কাছ থেকে একটি বার্তা এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা সিদিকিয় যিরূশালেমের সমস্ত লোকদের সঙ্গে তাদের মুক্তি ঘোষণার জন্য নিয়ম স্থির করার পর সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল।