Jeremiah 34:9 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্থির হয়েছিল যে, প্রত্যেকে নিজ নিজ ইবরানী গোলামকে ও ইবরানী বাঁদীকে মুক্ত করে বিদায় করবে, কেউ তাদেরকে অর্থাৎ নিজেদের ইহুদী ভাইকে দিয়ে গোলামী করাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকজনকে, পুরুষ-স্ত্রী নির্বিশেষে সমস্ত হিব্রু ক্রীতদাসকে মুক্তি দিতে হবে; কেউই কোনো সহ-ইহুদিকে দাসত্বে আবদ্ধ রাখবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[স্থির হইয়াছিল যে,] প্রত্যেক জন আপন আপন ইব্রীয় দাসকে কি ইব্রীয়া দাসীকে মুক্ত করিয়া বিদায় করিবে, কেহ তাহাদিগকে অর্থাৎ আপনার যিহূদী ভ্রাতাকে দাসত্ব করাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[স্থির হইয়াছিল যে,] প্রত্যেক জন আপন আপন ইব্রীয় দাসকে কি ইব্রীয়া দাসীকে মুক্ত করিয়া বিদায় করিবে, কেহ তাহাদিগকে অর্থাৎ আপনার যিহূদী ভ্রাতাকে দাসত্ব করাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই নিয়ম হল, প্রত্যেকে তার ইব্রীয় দাস ও দাসীকে মুক্ত করে দেবে; কোন যিহূদী ভাইকে কেউ দাস করে রাখতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই নিয়ম হল, প্রত্যেকে তার ইবরানী গোলাম ও বাঁদীকে মুক্ত করে দেবে; কোন ইহুদী ভাইকে কেউ গোলাম করে রাখতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকেই তার ইব্রীয় দাসকে মুক্তি দেবে| স্ত্রী ও পুরুষ ইব্রীয় দাস দাসীরা দাসত্ব থেকে মুক্তি পাবে| কেউ যিহূদা পরিবারগোষ্ঠীর কাউকে দাসত্বের শৃঙ্খল পরাতে পারেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেটি হল, প্রত্যেকে তার নিজের ইব্রীয় দাস ও দাসীকে মুক্ত করে বিদায় দেবে; কেউ কোন যিহূদী ভাইকে দাসত্ব করবে না।