Jeremiah 35:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের সময়ে মাবুদের কাছ থেকে এই কালাম ইয়ারমিয়ার কাছে নাজেল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোশিয়ের পুত্র, যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বকালে, যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের সময়ে সদাপ্রভু হইতে এই বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের সময়ে সদাপ্রভু হইতে এই বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের সময়ে সদাপ্রভু যিরমিয়কে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়ার ছেলে এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের রাজত্বের সময়ে মাবুদ ইয়ারমিয়াকে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোশিয়ের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের রাজত্বকালে প্রভু পরমেশ্বর আমাকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা যখন যিহোয়াকীম তখন যিরমিয়র কাছে প্রভুর বার্তা এলো| যিহোয়াকীম ছিলেন যোসিয়ের পুত্র| এই হল প্রভুর বার্তা:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের দিনের সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল। এটা হল,