Jeremiah 35:10 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা তাঁবুবাসী এবং আমাদের পূর্বপুরুষ যিহোনাদব আমাদের যে সমস্ত হুকুম দিয়েছেন, সেই সকল মেনে সেই অনুসারে কাজ করে আসছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা তাঁবুতে বসবাস করে এসেছি এবং আমাদের পূর্বপুরুষ যিহোনাদব আমাদের যা আদেশ দিয়েছিলেন, আমরা পূর্ণরূপে তা পালন করে এসেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমরা তাম্বুবাসী, এবং আমাদের পিতৃপুরুষ যিহোনাদব আমাদিগকে যে সমস্ত আজ্ঞা দিয়াছেন, সেই সকল মানিয়া তদনুসারে কর্ম্ম করিয়া আসিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমরা তাম্বুবাসী, এবং আমাদের পিতৃপুরুষ যিহোনাদব আমাদিগকে যে সমস্ত আজ্ঞা দিয়াছেন, সেই সকল মানিয়া তদনুসারে কর্ম করিয়া আসিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা তাম্বুতে তাম্বুতে বাস করে আসছি এবং আমাদের পূর্বপুরুষ যিহোনাদব আমাদের যা আদেশ করেছেন তা সবই আমরা পুরোপুরি পালন করে আসছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা তাম্বুতে তাম্বুতে বাস করে আসছি এবং আমাদের পূর্বপুরুষ যিহোনাদব আমাদের যা হুকুম দিয়েছেন তা সবই আমরা পুরোপুরি পালন করে আসছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা আমাদের পূর্বপুরুষ যিহোনাদবের নির্দেশ পালন করেছি এবং আমরা তাঁবুতেই বসবাস করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা তাঁবুতে বাস করেছি এবং আমাদের পূর্বপুরুষ যিহোনাদব আমাদের যা আদেশ করেছেন, তা সমস্তই আমরা পালন করে আসছি।