Jeremiah 35:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার যখন এই দেশের মধ্যে আসলেন, তখন আমরা বললাম, এসো, আমরা কল্‌দীয় সৈন্য ও অরামীয় সৈন্যের সম্মুখ থেকে জেরুশালেমে চলে যাই; এজন্য আমরা জেরুশালেমে বাস করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যখন ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার এই দেশ আক্রমণ করে, আমরা বললাম, ‘এসো, ব্যাবিলনীয় ও অরামীয় সৈন্যদলের হাত এড়ানোর জন্য আমরা জেরুশালেমে যাই।’ এভাবেই আমরা জেরুশালেমে থেকে গেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বাবিলরাজ নবূখদ্‌নিৎসর যখন এই দেশের মধ্যে আসিলেন, তখন আমরা কহিলাম, আইস, আমরা কল্‌দীয় সৈন্যের সম্মুখ হইতে ও অরামীয় সৈন্যের সম্মুখ হইতে যিরূশালেমে চলিয়া যাই; এই জন্য আমরা যিরূশালেমে বাস করিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর যখন এই দেশের মধ্যে আসিলেন, তখন আমরা কহিলাম, আইস, আমরা কল্‌দীয় সৈন্যের সম্মুখ হইতে ও অরামীয় সৈন্যের সম্মুখ হইতে যিরূশালেমে চলিয়া যাই; এই জন্য আমরা যিরূশালেমে বাস করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যখন বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর এই দেশ আক্রমণ করলেন তখন আমরা বললাম, ‘বাবিলীয় ও অরামীয় সৈন্যদের কাছ থেকে পালিয়ে চল, আমরা যিরূশালেমে যাই।’ তাই আমরা যিরূশালেমে রয়ে গেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যখন ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার এই দেশ আক্রমণ করলেন তখন আমরা বললাম, ‘ব্যাবিলনীয় ও সিরীয় সৈন্যদের কাছ থেকে পালিয়ে চল, আমরা জেরুজালেমে যাই।’ তাই আমরা জেরুজালেমে রয়ে গেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু রাজা নেবুকাডনেজার যখন দেশ আক্রমণ করলেন, তখন আমরা ব্যাবিলনীয় ও সিরীয় সৈন্যদের হাত এড়াবার জন্য জেরুশালেমে আসার সিদ্ধান্ত নিলাম। এই কারণেই আমরা এখন জেরুশালেমে বাস করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যখন নবূখদ্রিত্‌সর, বাবিলের রাজা যিহূদা আক্রমণ করেছিল, আমরা বলেছিলাম, ‘বাবিলীয় এবং আর্মেনীয সৈন্যদের হাত থেকে রক্ষা পাবার জন্য আমাদের জেরুশালেম শহরে যাওয়া যাক|’ তাই আমরা জেরুশালেমে পালিয়ে গিয়েছিলাম এবং তারপর থেকে ওখানেই থেকেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যখন বাবিলের রাজা নবূখদনিৎসর এই দেশ আক্রমণ করলেন, আমরা বললাম, ‘এস, কলদীয় ও অরামীয় সৈন্যদের কাছ থেকে রেহাই পাবার জন্য যিরূশালেমে পালিয়ে যাই’। তাই আমরা যিরূশালেমে বাস করছি।”