Jeremiah 35:13 — Compare Translations

6 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, তুমি গিয়ে এহুদার লোকদের ও জেরুশালেম-নিবাসীদেরকে বল, মাবুদ বলেন, তোমরা আমার কালাম পালন করার জন্য কি উপদেশ গ্রহণ করবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: তুমি যাও, গিয়ে যিহূদার মানুষদের ও জেরুশালেমের লোকেদের এই কথা বলো, ‘তোমরা কি এর থেকে শিক্ষাগ্রহণ করে আমার বাক্য পালন করবে না?’ সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তুমি গিয়া যিহূদার লোকদিগকে ও যিরূশালেম-নিবাসীদিগকে বল, সদাপ্রভু কহেন, তোমরা আমার বাক্য পালন করিবার জন্য কি উপদেশ গ্রহণ করিবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তুমি গিয়া যিহূদার লোকদিগকে ও যিরূশালেম-নিবাসীদিগকে বল, সদাপ্রভু কহেন, তোমরা আমার বাক্য পালন করিবার জন্য কি উপদেশ গ্রহণ করিবে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বললেন: “যিরমিয় যাও| যিহূদা ও জেরুশালেমের লোকদের গিয়ে বলো: তোমাদের শিক্ষা হওয়া উচিৎ‌ এবং তোমরা আমার বার্তা পালন করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, যাও, যিহূদা ও যিরূশালেমের লোকদের কাছে গিয়ে বল, সদাপ্রভু বলেন, ‘তোমরা কি আমার শিক্ষা গ্রহণ করবে না ও আমার বাক্য শুনবে না?’