Jeremiah 35:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রেখবের পুত্র যিহোনাদব তার সন্তানদেরকে আঙ্গুর-রস পান করতে বারণ করলে তার সেই হুকুমে অটল রয়েছে; আজও তারা আঙ্গুর-রস পান করে না, কারণ তারা তারাদের পূর্বপুরুষদের হুকুম মানে; কিন্তু আমি তোমাদের কাছে কথা বলেছি, খুব ভোরে উঠে বলেছি, তবুও তোমরা আমার কথায় মনযোগ দাও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘রেখবের পুত্র যিহোনাদব তার বংশধরদের দ্রাক্ষারস পান না করার আদেশ দিয়েছিল। তার সেই আদেশ পালন করা হয়েছে। আজ পর্যন্ত তারা দ্রাক্ষারস পান করে না, কারণ তারা তাদের পূর্বপুরুষের আদেশ পালন করে। কিন্তু আমি যদিও বারবার তোমাদের সঙ্গে কথা বলেছি, তবুও তোমরা আমার কথা শোনোনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রেখবের পুত্র যিহোনাদব আপন সন্তানদিগকে দ্রাক্ষারস পান করিতে বারণ করিলে তাহার সেই বাক্য অটল হইয়াছে; অদ্যাবধি তাহারা দ্রাক্ষারস পান করে না, কারণ তাহারা আপনাদের পিতৃপুরুষদের আজ্ঞা মানে; কিন্তু আমি তোমাদের কাছে কথা বলিয়াছি, প্রত্যূষে উঠিয়া বলিয়াছি, তথাপি তোমরা আমার কথায় অবধান কর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রেখবের পুত্র যিহোনাদব আপন সন্তানদিগকে দ্রাক্ষারস পান করিতে বারণ করিলে তাহার সেই বাক্য অটল হইয়াছে; অদ্যাবধি তাহারা দ্রাক্ষারস পান করে না, কারণ তাহারা আপনাদের পিতৃপুরুষদের আজ্ঞা মানে; কিন্তু আমি তোমাদের কাছে কথা বলিয়াছি, প্রত্যুষে উঠিয়া বলিয়াছি, তথাপি তোমরা আমার কথায় অবধান কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রেখবের ছেলে যিহোনাদব তার ছেলেদের আংগুর-রস খেতে নিষেধ করেছিল আর সেই আদেশ তারা পালন করছে। আজও তারা আংগুর-রস খায় না, কারণ তারা তাদের পূর্বপুরুষের আদেশ মেনে চলে। কিন্তু আমি তোমাদের বারে বারে বলেছি, তবুও তোমরা আমার কথা শোন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রেখবের ছেলে যিহোনাদব তার ছেলেদের আংগুর-রস খেতে নিষেধ করেছিল আর সেই হুকুম তারা পালন করছে। আজও তারা আংগুর-রস খায় না, কারণ তারা তাদের পূর্বপুরুষের হুকুম মেনে চলে। কিন্তু আমি তোমাদের বারে বারে বলেছি, তবুও তোমরা আমার কথা শোন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোনাদবের বংশধরের আজও তার নির্দেশ পালন করে, কেউ সুরা স্পর্শ করে না। কিন্তু আমি তোমাদের যে সব কথা বলে চলেছি, তোমরা তাতে কান দাওনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“রেখব তার উত্তরপুরুষদের নির্দেশ দিয়েছিল দ্রাক্ষারস পান না করতে| এবং সেই নির্দেশ আজও রেখবীয় পরিবারের সদস্যরা পালন করে আসছে| কিন্তু আমি প্রভু এবং আমি যিহূদার লোকরা, তোমাদের বারবার বার্তা পাঠানো সত্ত্বেও তোমরা আমাকে অগ্রাহ্য করেছ এবং অমান্য করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রেখবের ছেলে যিহোনাদব তার ছেলেদের আঙ্গুর রস পান করতে বারণ করেছিল, এখনও পর্যন্ত সেই আদেশ তারা পালন করছে। তারা তাদের পূর্বপুরুষের আদেশ মেনে চলেছে। কিন্তু আমি নিজে তোমাদের কাছে বার বার ঘোষণা করেছি, তবুও তোমরা আমার কথা শোননি।